ছবি: সংগৃহীত
বাণিজ্য

সুকুক কার্যক্রমে বিআইবিএম’র কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: ‘বাংলাদেশে সুকুক কার্যক্রমের সূচনা’ বিষয়ক এক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট-বিআইবিএম’র উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল।

বিআইবিএম’র মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামানের অনুষ্ঠান সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- যুক্তরাষ্ট্রের নিউ অরিলিয়েন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মাদ কবির হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. বরকত-এ-খোদা, ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরাস্তু খান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুল মওলা প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সহকারী অধ্যাপক ড. মো. মহব্বত হোসেন গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন।

আহমেদ জামাল বলেন, সুকুক ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর পরও এক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা আছে। যদিও এ পর্যন্ত সুকুক’র ক্ষেত্রে আলাদাভাবে কোন আইনি কাঠামো দাঁড় করানো যায়নি।

বিআইবিএম-এর মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান বলেন, যেসব সুপারিশ এবং মন্তব্য আসছে তা গবেষণা প্রতিবেদনে অর্ন্তভুক্ত করা হবে। যা বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠান বা সংস্থাগুলোর নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা