বাণিজ্য

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৪.৬ শতাংশ 

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ)।

মঙ্গলবার (১২ অক্টোবর) সংস্থাটির বৈশ্বিক ইকোনোমিক আউটলুকে এমন পূর্বাভাস দেয়া হয়। আইএফএফের বার্ষিক সভা উপলক্ষ্যে ওয়াশিংটনে এই আউটলুক প্রকাশ করা হয়।

এর আগে, গেলো এপ্রিলের আউটলুকে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ছিলো ৫ শতাংশ। সে হিসাবে আইএমএফের সবশেষ প্রাক্কলনে বাংলাদেশের প্রবৃদ্ধি শূন্য দশমিক ৪ শতাংশ কমার আশঙ্কা করা হচ্ছে। নতুন প্রাক্কলন অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরেও বাংলাদেশের প্রবৃদ্ধির কমার কথা বলছে আইএমএফ। এপ্রিলের প্রাক্কলনে ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের কথা বলা হলে অক্টোবরের প্রাক্কলনে তা কমে হলো ৬ দশমিক ৫ শতাংশ। যদিও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাব অনুযায়ি ২০২০-২১ অর্থবছরেই প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ।

আইএমএফের পূর্বাভাসে ২০২১ সালে ভারতের প্রবৃদ্ধি ধারণা করা হচ্ছে ৯ দশমিক ৫ শতাংশ এবং পাকিস্তানের প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৯ শতাংশ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা