বাণিজ্য

বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে আগ্রহী দ. কোরিয়া

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জং কেউন বলেছেন, তার দেশ রেডিমেড গার্মেন্টস (আরএমজি) খাত ছাড়াও সম্ভাবনাময় আরও ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সহযোগিতায় বৈচিত্র্য আনার লক্ষ্যে কঠোর পরিশ্রম করছে।

তিনি পানাম নগরী ও বড় সরদার বাড়ি পরিদর্শনের পর তিনি এখানে কূটনৈতিক সংবাদদাতাদের বলেন, আরএমজি এখনও আমাদের ব্যবসায়িক সম্পর্কের একটি বড় অংশ দখল করে আছে। এছাড়াও অনেক কোরিয়ান কোম্পানি বাংলাদেশের অবকাঠামো খাতে আগ্রহ দেখাচ্ছে।

রাষ্ট্রদূত বলেন, তার মিশন দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতে আরএমজি খাতের বাইরে অবকাঠামো, ফার্মাসিউটিক্যাল, আইসিটি ও আরও কিছু সম্ভাব্য খাত চিহ্নিত করেছে।

তরুণরা উন্নত ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার উৎস উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, তিনি ঢাকা ও সিউলের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশের তরুণ প্রজন্মের ওপর বিশেষভাবে দৃষ্টি দিচ্ছেন।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের ওপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। তাই, আমি চেষ্টা করবো তাদের উপর মনোযোগ দিতে চেষ্টা করবো এবং আমরা যত বেশী সম্ভব কার্যক্রম হাতে নেব।

দূত বলেন, বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়া কীভাবে যৌথভাবে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করবে সে বিষয়ে তার অনেকগুলো ধারণা রয়েছে।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, অনেক কোরিয়ান কোম্পানি পারমাণবিক শক্তি উৎপাদনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী হবে।
দক্ষিণ কোরিয়া এরইমধ্যে পারমাণবিক শক্তি উৎপাদনে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সহযোগিতা করেছে উল্লেখ করে দূত বলেন, পারমাণবিক শক্তি উৎপাদনে দক্ষিণ কোরিয়ার শীর্ষ পর্যায়ের প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা