বাণিজ্য

পোশাক শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা অযৌক্তিকঃ মান্না

নিউজ ডেস্কঃ

করোনাভাইরাস মহামারির মধ্যে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি রুবানা হকের শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণায় হতভম্ব নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘শ্রমিক ছাঁটাইয়ের পক্ষে তার যুক্তি উপস্থাপন বিস্ময়ের জন্ম দিয়েছে। বছরের পর বছর ধরে যে শ্রমিকদের শ্রমকে পুঁজি করে পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছে, তাদের আকালের দিনে কর্মহীন করে ফেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ বিষয়টি অমানবিক এবং অযৌক্তিক বলে দাবি করেন তিনি।

শুক্রবার (৫ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় তিনি এসব মন্তব্য করেন।
নাগরিক ঐক্যের সদস্য সাকিব আনোয়ার স্বাক্ষরিত প্রতিক্রিয়ায় মান্না উল্লেখ করেন, ‘বাংলাদেশের পোশাক খাতের কাঁচামাল প্রধানত আমদানি নির্ভর। অর্থাৎ আমরা পোশাক শিল্প থেকে যা আয় করি তা শুধু পোশাক শ্রমিকদের শ্রমের মূল্য। কিছু অর্ডার বাতিল হয়েছে, সেই বাতিল অর্ডারের কিছু আবার ফিরে এসেছে, হয়তো সামনে আরও অর্ডার ফিরবে। ২০২০ সালে পোশাক শিল্পে আয়ের পরিমাণ ২ হাজার ৩০০ কোটি ডলার। এরমধ্যে ৩১০ কোটি ডলারের ক্রয়াদেশ বাতিল হয়েছিল, যার ২৬ শতাংশ এখন পর্যন্ত ফিরেছে।’
নাগরিক ঐক্যের আহ্বায়কের কথায়, ‘এত বছর ধরে যে শ্রমিকদের শ্রম বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে দেশের অর্থনীতি অগ্রসর হয়েছে এবং মালিকেরা ধনী থেকে ধনকুবের হয়েছেন, সেই শ্রমিকদের এই মহামারির সময়ে ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও নিন্দা জ্ঞাপন করছি।’

বৃহস্পতিবার (৪ জুন) ‘স্টেট অব দ্য আর্ট কোভিড-১৯ ল্যাব’ উদ্বোধন উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, ‘এখনও ১৮ হাজার শ্রমিকের কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। শ্রমিকদের জন্য তহবিল গঠনের জন্য সরকারের সঙ্গে বসা হবে।’
রুবানা হকের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মান্নার প্রশ্ন, ‘শ্রমিকদের বেতন দিতে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের অর্থ কি যথেষ্ট ছিল না?’ তার মন্তব্য, ‘সেই বিষয়ে তো কেউ কিছু বলছেন না।’

মান্নার মন্তব্য, সরকারের সঙ্গে বসে পোশাক শ্রমিকদের বিষয়ে গঠনমূলক সিদ্ধান্ত নিতে হবে বিজিএমইএ-কে। তার দাবি, ‘কোনোভাবেই তাদের ছাঁটাই করা যাবে না এবং প্রত্যেক শ্রমিকের বকেয়া বেতন জুন মাসের মধ্যে পরিশোধ করতে হবে। যারা ইতোমধ্যে চাকরি হারিয়েছেন, তাদের শ্রম আইন অনুযায়ী বেতন বা ক্ষতিপূরণ দিতে হবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে তাদের পুনঃনিয়োগের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।’

নিজের তোলা দাবির বিষয়ে পোশাক কারখানা মালিকদের সহযোগিতা করার জন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মান্না। অন্যথায় তার আশঙ্কা, ‘পোশাক খাতের এই অস্থিরতা যে পরিস্থিতি তৈরি করবে তা সামাল দেওয়া সম্ভব হবে না।’

পোশাক শ্রমিকদের করোনা পরীক্ষার ব্যবস্থা করায় রুবানা হককে ধন্যবাদ জানিয়েছেন মান্না। তার আশা, ‘স্বাস্থ্যের পাশাপাশি শ্রমিকদের জীবিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির সমাধান করবেন বিজিএমইএ সভাপতি।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা