বাণিজ্য
করোনা পরীক্ষা

বিজিএমইএ’র পিসিআর ল্যাব উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষায় নিজ উদ্যোগে গাজীপুরে পিসিআর ল্যাব চালু করেছে পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ।

বৃহস্পতিবার (৪ জুন) ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ল্যাব উদ্বোধন করেন বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক।

তিনি বলেন, 'গাজীপুরের চন্দ্রায় স্থাপিত এই ল্যাব বিশ্বের অন্যতম সর্বাধুনিক। এতে প্রতি শিফটে ১৮০টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। আর এতে কাজ করবেন ১৬ জন স্টাফ। তবে প্রয়োজন অনুযায়ী শিফট ও মেশিন সংখ্যা বাড়ানো হবে।'

এই ল্যাবে কোভিড-১৯ টেস্টের ফল ‘১০০ ভাগ’ সঠিক হবে বলেও জানান তিনি।

এসময় তিনি আরো বলেন, পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে এখন পর্যন্ত ২৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২০২ জন পুরুষ, ৬২ জন নারী।

ল্যাব উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিজিএমইএ'র সভাপতি ড. রুবানা হক।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, এফবিসিসিআই ও বিজিএমইএ'র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ'র সাবেক সভাপতি আবদুস সালাম মুশের্দী প্রমুখ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা