বাণিজ্য

২০২১-২২ অর্থবছরে জিডিপি ৬ দশমিক ৪ শতাংশ হবে

নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং রফতানি প্রবৃদ্ধি বিবেচনায় ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হতে পারে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। তাদের মতে, প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০২২-২০২৩ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ পর্যন্ত উন্নীত হতে পারে।

বিশ্বব্যাংকের দৃষ্টিতে, জিডিপি প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে ইতিবাচক ধারায় রয়েছে বাংলাদেশ। গত একদশকে বিশ্বে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। বিপুলসংখ্যক কর্মক্ষম তরুণ জনগোষ্ঠী, রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের শক্তিশালী অবস্থান এবং স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতির সুবাদে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।

১৯৯১ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ৪৩ দশমিক ৩ শতাংশ। ২০১৬ সালে তা ১৪ দশমিক ৩ শতাংশে নেমেছে। মানব উন্নয়ন সূচকেও অনেক উন্নতি করেছে বাংলাদেশ।

বিশ্বব্যাংক উল্লেখ করেছে, ৫০তম জন্মদিনে মধ্যম আয়ের দেশ হওয়ার আকাঙ্ক্ষায় বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়নের সফল পথচলার রেকর্ড রয়েছে। ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে দেশটির। ২০২৬ সাল থেকে সেই পথচলা শুরু হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্বব্যাংক ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে ৩০০ কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা