বাণিজ্য

মেয়াদ বাড়ল প্রি-শিপমেন্ট ঋণ সুবিধার 

সান নিউজ ডেস্ক: মহামারি করোনার প্রাদুর্ভাবে দেশের ক্ষতিগ্রস্ত উৎপাদন ও রফতানিকারকদের জন্য বিশেষ ঋণ সহায়তা দিতে প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকরা এ স্কিমের আওতায় তিন বছর সুবিধা নিতে পারবে। আগে যার সময়সীমা ছিল এক বছর।

বৃহস্প‌তিবার (৩০ সে‌প্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে নতুন নির্দেশনা দিয়ে সাকুর্লার জারি করেছে।

করোনার প্রভাবে প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিম নামের ৫ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছিল। এ তহবিল থেকে গ্রাহক পর্যায়ে দেয়া ঋণের মেয়াদ যাই হোক না কেন অংশগ্রহণকারী ব্যাংক ১৮০ দিনের মধ্যে পুনঃঅর্থায়নের সব টাকা সুদসহ কেন্দ্রীয় ব্যাংকে পরিশোধ করতে হবে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ‘একজন গ্রাহককে তহবিলের মেয়াদকাল তিন বছর সময়কালে পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় একাধিকবার বিভিন্ন মেয়াদে ঋণ বিতরণ করা যাবে (যেটা আগে ছিল এক বছর)। গ্রাহক পর্যায়ে ঋণের মেয়াদ যাই হোক না কেন বাংলাদেশ ব্যাংকে সর্বোচ্চ ১৮০ দিন (ছয় মাস) মেয়াদে অংশগ্রহণকারী ব্যাংককে পুনঃঅর্থায়ন করা হবে যা মেয়াদ শেষে সুদসহ এককালীন পরিশোধযোগ্য হবে।’

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯৯ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সার্কুলারে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে ২০২০ সালের ১৩ এপ্রিল প্রি-শিপমেন্ট রফতানি ঋণ সহায়তার মাধ্যমে তাদের রফতানি কার্যক্রম অব্যাহত রেখে বৈদেশিক মুদ্রা অর্জন ও অর্থনীতিতে গতিশীলতা আনয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল সুবিধা দেয়। তিন বছর মেয়াদি প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমের গ্রাহক পর্যায়ে সুদহার হবে সর্বোচ্চ ৫ শতাংশ। আর অংশগ্রহণকারী ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে ২ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা পবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা