বাণিজ্য

নদীতে না থাকলেও বাজার দখল পদ্মার ইলিশে

নিজস্ব প্রতিবেদক: নদীতে ধরা না পড়লেও বাজারে ছড়িয়ে পড়ছে পদ্মার ইলিশ। জেলেরা বলছেন পদ্মায় মিলছে না ইলিশ, তবে বিক্রেতারা পদ্মার নামেই বিক্রি করেছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার মাছ। অনেক বাজারে এসব ইলিশ পদ্মার বলে বিক্রি করা হচ্ছে।

লৌহজং উপজেলায় পদ্মা নদীতে এখন তেমন ইলিশ পাচ্ছে না জেলেরা। মাছ ব্যবসায়ী, জেলে ও মৎস কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা নদীর পানি দূষণ, নদীর নাব্যতা ও স্রোত কমে যাওয়ায় ইলিশের ঝাঁক আগের মতো পদ্মা নদীতে আসে না। তারপরও যেসব ইলিশ পদ্মায় পাওয়া যাচ্ছে, সেগুলো আকারে ছোট।

মুন্সীগঞ্জ সদর বাজারের ক্রেতা মো. জয়নাল আবেদীন বলেন, মিঠা পানির ইলিশ সুস্বাদু। এখানে পাওয়া যাচ্ছে লোনা পানির ইলিশ। দক্ষিণবঙ্গের ইলিশ লোনা পানির। তবে মাছ বড় হওয়ায় আঁশ বড় হয়। খেতেও কিছুটা সুস্বাদু। এখন মোটামুটি ভালো মানের ইলিশ কিনতে প্রতি হালিতে ছয় হাজার টাকা পড়ে।

মাছ ব্যবসায়ীরা জানান, বাজারে ছোট-বড় যেসব ইলিশ পাওয়া যায়, সেগুলো দক্ষিণাঞ্চলের দৌলতখাঁ, হাতিয়া ও রাঙাবালী এলাকার নদীর। বহু বছর ধরে এসব এলাকার মাছই পদ্মার ইলিশ বলে বিক্রি করেন তারা।

মাছ ব্যবসায়ী তপন বলেন, মুন্সীগঞ্জের রিকাবীবাজার থেকে পাইকারি দরে মাছ কিনে আনি। ১৭শ’ থেকে ১৮শ’ গ্রাম ওজনের ইলিশ বিক্রি করছেন ১৩-১৪শ’ টাকা কেজি দরে। ১২-১৩শ’ গ্রামের ইলিশ এক হাজার টাকা কেজি এবং ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি করছেন।

প্রায় ৪০ বছর ধরে মুন্সীগঞ্জের মাওয়া মৎস আড়তে ব্যবসা করছেন গগন দাস। তিনি জানান, ১১শ’ থেকে ১২শ’ গ্রাম ওজনের বড় মাছ এখন ১১শ’ থেকে ১৩শ’ টাকা কেজি। তবে আড়তে তুলনামূলক কম ইলিশ আসছে। মাওয়া আড়তে যেসব ইলিশ আসে, তার অর্ধেক মুন্সীগঞ্জের পদ্মার। সেগুলো আকারে অপেক্ষাকৃত ছোট। বড় মাছ খুবই কম। ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ বেশি।

মৎসজীবী সমিতির মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আমানউল্লাহ জানান, এখন ভরা মৌসুমেও ইলিশ আহরণ কম। জাটকা নিধনের কারণে পদ্মায় ইলিশের উৎপাদন কমে গেছে।

জেলা মৎস কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) টিপু সুলতান বলেন, জেলায় ইলিশের আহরণ কম। মূলত নদী দূষণ ও নদীর নাব্যতা কমে যাওয়ায় মুন্সীগঞ্জে ইলিশের আহরণ কমে গেছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা