বাণিজ্য

মাসুদের আপত্তিকর ছবি ভাইরাল

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: গ্রাহকদের টাকা মেরে দেয়া ই-কমার্স প্রতিষ্ঠান সিরাজগঞ্জশপ.কম’র পরিচালক মাসুদ পারভেজের সঙ্গে অজ্ঞাত এক নারীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে সিরাজগঞ্জ জেলাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। এমন অপকর্মে মাসুদ পারভেজের বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

জানা গেছে, গত শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘সিরাজগঞ্জের খবর’ নামে একটি পেজে জনসাধারণের অর্থলোপাটে অভিযুক্ত ই-কমার্সের পরিচালক মাসুদ পারভেজের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক ছবি প্রকাশিত হয়। পরে রোববার সকাল থেকেই বিভিন্ন ব্যক্তিগত অ্যাকাউন্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন গ্রুপে ছবিগুলো প্রকাশ হলে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

এদিকে, ছবি ভাইরালের বিষয়ে সিরাজগঞ্জ শপের পরিচালক তার ফেসবুক পেজে বলেন, তিন মাস আগে আমি সিরাজগঞ্জশপ ছেড়ে আসি। আর আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার ছবি নানাভাবে ছড়িয়ে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামের জুয়েল রানা জেলা প্রশাসনের লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টে প্রশিক্ষণ গ্রহণ শেষে নিজে প্রধান নির্বাহী কর্মকর্তা ও মাসুদ পারভেজকে পরিচালক করে গড়ে তোলেন ই-কমার্স প্রতিষ্ঠান সিরাজগঞ্জশপ.কম। শহরের এম এ মতিন সড়ক ও কাঠেরপুল এলাকায় জাকজমকপূর্ন দুটি অফিস নিয়ে জনবল নিয়োগ দিয়ে চটকদার বিজ্ঞাপন ও বিশাল ছাড়ের অফারের মাধ্যমে শুরু করেন বিনিয়োগ ও অর্ডারের অগ্রিম অর্থ আদায়। অল্প সময়ে কোটিপতি বনে বিলাসী জীবনযাপন শুরু করেন দুজনেই। প্রতিষ্ঠানটি গ্রাহকদের পণ্য দেয়াতো দূরের কথা বরং ৪৭ কোটি ৪৩ লাখ টাকারও বেশি অর্থ আত্মসাৎ করে গা-ঢাকা দিয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা