বাণিজ্য

পুঁজিবাজার থেকে ১২ হাজার কোটি টাকা উধাও 

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে দু’দিনের সূচক পতনের ফলে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে নতুন করে বিনিয়োগকারীদের পুঁজি উধাও (বাজার মূলধন) হয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা।

জানা গেছে, গত সপ্তাহে মোট পাঁচ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক (ডিএসইএক্স) আগের সপ্তাহের চেয়ে ৩০ দশমিক ৪৩ পয়েন্ট কমে ৭ হাজার ২২৮ পয়েন্ট হয়। এ সময় ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৭৭ পয়েন্ট হয়। তবে ডিএস-৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৭৪ পয়েন্টে হয়েছে।

একই সময়ে ডিএসইতে ৩৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৪টির শেয়ারের দাম বেড়েছিল। এছাড়া কমেছে ২৮২টির আর অপরিবর্তিত ছিল ১২টি শেয়ারের দাম। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া ৩৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ২১০টির শেয়ারের দাম বেড়েছিল। এছাড়া কমেছিল ১৫৫ প্রতিষ্ঠানের আর ১৩টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।

গত সপ্তাহে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও সূচক কমায় নতুন করে ডিএসইর বাজার মূলধন অর্থাৎ, বিনিয়োগকারীদের পুঁজি উধাও হয়েছে ১১ হাজার ৮৪৩ কোটি ৬১ লাখ ৯ হাজার ৭৭৯ টাকা। তবে তার আগের সপ্তাহে বিনিয়োগকারীদের পুঁজি যোগ হয়েছিল ২২ হাজার ৬০৩ কোটি ৩১ লাখ ৩৮ হাজার ৪১৭ টাকা।

এদিকে, ডিএসইর সূত্র মতে, আগের সপ্তাহের চেয়ে ডিএসইর বাজার মূলধন ১১ হাজার ৮৪৩ কোটি ৬১ লাখ ৯ হাজার ৭৭৯ টাকা পুঁজি কমে ৫ লাখ ৮৬ হাজার ৩১৮ কোটি ৯৫ লাখ ৬০ হাজার ৯৫৭ টাকায় অবস্থান করছে। যা এর আগের সপ্তাহে ছিল ৫ লাখ ৭৪ হাজার ৪৭৫ কোটি ৩৪ লাখ ৫১ হাজার ১৭৮ টাকা।

গত সপ্তাহে ডিএসইতে পাঁচ কার্যদিবসে মোট ১১ হাজার ১২২ কোটি ৩৯ লাখ ৪৫ হাজার ৮০৬ টাকা লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে মোট পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ হাজার ৮৮৮ কোটি ১৮ লাখ ২৪ হাজার ৬৮৬ টাকা। অর্থাৎ আগের সপ্তাহের চেয়ে লেনদেন কমেছে ২ হাজার ৭৬৫ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৮৮০ টাকা। যা শতাংশের হিসেবে ১৯ দশমিক ৯১ শতাংশ কম।

অন্যদিকে, পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পাঁচ কার্যদিবসে মোট ৪০৬ কোটি ৫০ লাখ ৬১ হাজার ২৩৪ টাকা লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি ১৩ লাখ ৯১ হাজার ৩৭৪টাকা। অর্থাৎ লেনদেন কমেছে। এতে সিএসইর প্রধান সূচক সিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ২১ হাজার ১৪১ পয়েন্ট হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা