বাণিজ্য

শেয়ারবাজার চালুতে বিএসইসির অনাপত্তি

নিজস্ব প্রতিবেদক:

করোনার সংক্রমণ রোধে সরকারের সাধারণ ছুটি বাতিলের পর শেয়ারবাজারে লেনদেন শুরুর বিষয়েও অনাপত্তি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২৮ মে) নবগঠিত বিএসইসির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে কবে থেকে লেনদেন চালু করা হবে, সে বিষয়ে কোনো দিনক্ষণ বেঁধে দেয়নি বিএসইসি। এ সিদ্ধান্ত নেওয়ার ভার দুই স্টক এক্সচেঞ্জের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিএসইসির নতুন চেয়ারম্যান শিবলী রুবাইয়াত–উল–ইসলাম বলেন, আজ অনুষ্ঠিত কমিশন সভায় শেয়ারবাজারে লেনদেন চালুর বিষয়ে অনাপত্তিপত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে লেনদেন চালুর বিষয়ে উদ্যোগ গ্রহণে স্টক এক্সচেঞ্জগুলোকে নির্দেশনা দেওয়া হবে। লেনদেন কবে থেকে চালু হবে, তা জানতে চাইলে বিএসইসির চেয়ারম্যান বলেন, স্টক এক্সচেঞ্জগুলো এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইসি) সূত্রে জানা গেছে, সংস্থাটি ৩১ মে থেকে লেনদেন চালুর করার প্রস্তুতি নিয়েছে। বিএসইসির নির্দেশনা হাতে পাওয়ার পর এ বিষয়ে সংশ্লিষ্ট সবপক্ষকে অবহিত করা হবে।

এ ব্যাপারে ডিএসইসির ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক বলেন, বিএসইসির নির্দেশনা পাওয়ার পর লেনদেন চালুর বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। আশা করছি, আজকের মধ্যেই এ বিষয়ে নোটিশ দেওয়া হবে।

করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করার পর তার সঙ্গে সমন্বয় করে শেয়ারবাজারের লেনদেনও বন্ধের ঘোষণা দেওয়া হয়। সেই হিসেবে শেয়ারবাজারে সর্বশেষ লেনদেন হয়েছিল ২৫ মার্চ। এর পর দুই মাসেরও বেশি সময় লেনদেন বন্ধ রয়েছে। এরই মধ্যে বিনিয়োগকারীদের পক্ষ থেকে লেনদেন চালুর দাবি জানানো হয়।

দুই মাসের লেনদেন বন্ধ ও সাধারণ ছুটির মধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থায়ও বড় ধরনের পরিবর্তন আসে। আইন লঙ্ঘন করে টানা নয় বছরের দায়িত্ব পালন শেষে বাজার বন্ধের মধ্যেই বিদায় নিতে হয় বিএসইসির সদ্য সাবেক চেয়ারম্যান এম খাইরুল হোসেনের নেতৃত্বাধীন কমিশনকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলী রুবাইয়াতের নেতৃত্বে নতুনভাবে গঠিত হয় বিএসইসি। নবগঠিত কমিশনের প্রথম সভাতেই আজ লেনদেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা