বাণিজ্য

ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনার সৃষ্ট পরিস্থিতির কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি দুই মাস বন্ধ থাকার পর অবশেষে ভারত থেকে পেঁয়াজ আমদানি আবার শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ভারতের নাসিক থেকে পেঁয়াজের প্রথম চালান নিয়ে ভারতীয় মালবাহী ট্রেনটি দিনাজপুরের হিলি রেলস্টেশন আসে। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শহীদুল ইসলাম শহীদ বলেন, করোনা পরিস্থিতির কারণে দেশে পেঁয়াজের সংকট দেখা দেয়। ফলে দাম বাড়তে থাকে। এ অবস্থায় গত ২২ মে ভারত থেকে পেঁয়াজ আমদানি করার জন্য এলসি করা হয়। এরপর নাসিক থেকে মালবাহী ট্রেনটি ৪২টি বগিতে ১ হাজার ৭০০ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে বাংলাদেশে রওনা দেয়। পেঁয়াজ বোঝাই মালবাহী ট্রেনটি বুধবার (২৭ মে) মধ্যরাতে দিনাজপুরের বিরল রেলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে।

সেখানে পেঁয়াজের চালানটির কার্যক্রম শেষ হলে বৃহস্পতিবার সকালে হিলি রেলস্টেশনে এসে পৌঁছায়। এসময় মালবাহী ট্রেন থেকে দ্রুত পেঁয়াজ খালাস করে নেওয়া হয়। এরপর বাজারে দ্রুত সরবরাহের জন্য আমদানি করা পেঁয়াজ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

আমদানিকারক শহীদুল ইসলাম শহীদ আরও জানান, সবসহ ভারত থেকে প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে খরচ পড়েছে ২১-২২ টাকা। আর প্রকার ভেদে ২৩-২৭ টাকায় ব্যবসায়ীদের কাছে পাইকারি বিক্রি করা হচ্ছে।

কিছু দিনের মধ্যে দেশে দ্বিতীয় চালানটি আসবে বলেও জানান তিনি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা