বাণিজ্য

বরাদ্দ দেয়া হবে বিসিকের ৯১৩ প্লট 

নিজস্ব প্রতিবেদক: দেশের ১৪টি ক্ষুদ্র ও কুটির শিল্প নগরীতে বরাদ্দ দেওয়া হবে ৯১৩ প্লট। সোমবার (২৪ আগস্ট) এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বা বিসিক।

এতে হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের ৪৫ দিনের মধ্যে আগ্রহী বিনিয়োগকারীরা প্লটের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্লটের মোট মূল্যের ২০ শতাংশ পে-অর্ডারের মাধ্যমে জমা করতে হবে। বরাদ্দ পাওয়ার পর প্লটের দাম পাঁচ বছরে কিস্তিতে পরিশোধ করা যাবে। তবে একেকটি বিসিক শিল্প নগরীর প্লটের মূল্য একেক রকম।

সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে, ৯১৩ প্লটের মধ্যে সবচেয়ে বেশি ৩৬২ প্লট আছে মুন্সিগঞ্জের বিসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্প নগরীতে। এ ছাড়া গোপালগঞ্জের বিসিক শিল্প নগরীতে ১৩৮টি এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিসিকে ১২১টি প্লট বরাদ্দ দেওয়া হবে।

এ ছাড়া বরগুনা, মাদারীপুর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, সুনামগঞ্জ, লালমনিরহাট, খাগড়াছড়ি, মেহেরপুর, পটুয়াখালী, ভোলা ও ঝালকাঠি বিসিক শিল্প নগরীতে খালি প্লট বরাদ্দ দেওয়া হবে।

প্রসঙ্গত, ১৯৫৭ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রম, বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী থাকাকালে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে এগিয়ে নিতে বিসিকের জন্ম হয়। তৎকালীন আইন পরিষদে বিসিক (তখনকার ইপসিক) বিল এনেছিলেন তিনি। তবে স্বাধীনতার পর জেলায় জেলায় বিসিক শিল্পনগর প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা