বাণিজ্য

বাঙালির পাতে ফিরছে দেশিয় মাছ

নিজস্ব প্রতিবেদক: বিলুপ্তপ্রায় দেশিয় প্রজাতির মাছের চাষ প্রযুক্তি সম্প্রসারণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

বুধবার (১৮ আগস্ট) বরিশালের কাশিপুরে বরিশাল বিভাগীয় মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের বরিশাল বিভাগের ২০২০-২১ অর্থবছরের মূল্যায়ন ও অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য গবেষণা ইনস্টিটিউট ইতোমধ্যে গবেষণার মাধ্যমে বিলুপ্ত হতে যাওয়া দেশিয় ৩০ প্রজাতির মাছের প্রজনন কৌশল ও চাষ প্রযুক্তি উদ্ভাবন করেছে। মৎস্য অধিদপ্তরের মাধ্যমে বিলুপ্তপ্রায় মাছের চাষ প্রযুক্তি আমরা সারাদেশে ছড়িয়ে দিচ্ছি। ফলে দেশিয় মাছ আবার বাঙালির পাতে ফিরে আসছে। ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে একেবারে মাঠ পর্যায়ে মাছ চাষের আধুনিক কৌশল ও পদ্ধতি সম্প্রসারণ করা হচ্ছে। এভাবে মাছ চাষে একটা বৈপ্লবিক পরিবর্তন সাধিত হচ্ছে।”

শ ম রেজাউল করিমবলেন, মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে বেকারত্ব দূর হচ্ছে, উদ্যোক্তা তৈরি হচ্ছে, গ্রামীণ অর্থনীতির চাকা সচল হচ্ছে। করোনাকালে গ্রামাঞ্চলে অর্থনৈতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে মৎস্য চাষের বিকল্প নেই। অপরদিকে করোনা থেকে রক্ষা পেতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রয়োজন। এক্ষেত্রে মাছ, মাংস, দুধ, ডিম পুষ্টি চাহিদা পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখছে।”

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে। তিনি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, জেল হত্যাকাণ্ডসহ আলোচিত বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার করেছেন, যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। শেখ হাসিনা সরকার প্রমাণ করেছে কেউ আইনের উর্ধ্বে নয়।

বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বিভাগীয় মৎস্য দপ্তরের উপপরিচালক আনিছুর রহমান তালুকদার, জেলা মৎস্য কর্মকর্তা, বরিশাল মোঃ আসাদুজ্জামান, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের পরিচালক মোঃ হাবিবুর রহমানসহ মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগে কর্মরত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা