বাণিজ্য

শ্রমিকদের দেয়া হচ্ছে দ্বিতীয় ডোজ

অর্থনৈতিক প্রতিবেদক: তৈরি পোশাক খাতের শ্রমিকদের দ্বিতীয় দফায় করোনার প্রতিরোধক টিকা দেয়া শুরু করেছে কারখানাগুলো। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সমন্বয়ে দ্বিতীয় দফায় মিথিলা গ্রুপের কারখানায় কর্মরত শ্রমিকদের টিকা দেয়া হয়েছে।

রোববার (৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিএমইএ।

এতে বলা হয়, শনিবার (৭ আগস্ট) থেকে মিথিলা গ্রুপের কারখানার শ্রমিক-কর্মচারীদের করোনার টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মিথিলা গ্রুপের কারখানায় কর্মরত শ্রমিকদের টিকা প্রদানের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, মিথিলা গ্রুপের চেয়াম্যান আজহার খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা ও আড়াইহাজার উপজেলার সিভিল সার্জন।

এর আগে প্রথম দফায় ঈদের আগে গত ১৮ জুলাই গাজীপুরে পোশাক শ্রমিকদেরকে করোনা সংক্রমণ টিকা প্রদানের মাধ্যমে পোশাক ও বস্ত্রশিল্পে শ্রমিকদের জন্য টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রথম দফায় চার কারখানার মোট ২৯ হাজার শ্রমিকদের টিকা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় শনিবার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মিথিলা গ্রুপের কারখানায় কর্মরত শ্রমিকদের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য, করোনা মহামারিতে দেশের অর্থনীতি রক্ষার জন্য পোশাক ও বস্ত্র শিল্পের শ্রমিকরা সরাসরি কাজ করছেন। সে বিবেচনায় ইতোপূর্বে বিজিএমইএ অগ্রাধিকার ভিত্তিতে সম্মুখসারির যোদ্ধা হিসেবে বিবেচনা করে তাদেরকে টিকাদান কর্মসূচির আওতায় আনার জন্য সরকার ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ করে আসছিল।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান পোশাক ও বস্ত্র শিল্পের শ্রমিক-কর্মচারীদের করোনার টিকা প্রদানের কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন। তিনি এ ব্যাপারে সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য পোশাক ও বস্ত্রশিল্পের সব শ্রমিককে যতদ্রুত সম্ভব টিকাদান কার্যক্রমের আওতায় আনার বিকল্প নেই।

তিনি সব পোশাক ও বস্ত্র কারখানার শ্রমিকদেরকে করোনা প্রতিরোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালনের জন্য আহ্বান জানিয়েছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা