বাণিজ্য

সম্মুখযোদ্ধা হিসেবে টিকার দাবি জাহাজের নাবিকদের

সান নিউজ ডেস্ক ; সময়মত কর্মস্থলে যোগ দিতে না পারলে চাকরি হারাতে হবে। এ অবস্থায় বাংলাদেশিদের জায়গায় প্রতিযোগি দেশগুলো থেকে শূন্যপদে নিয়োগ দেয়া হবে। এতে বাংলাদেশ মেরিনাররা চাকরি হারাবে, ফলে একদিকে বেকারের সংখ্যা বাড়বে পাশাপাশি বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হতে হবে। এ অবস্থায় জরুরী ভিত্তিতে তাদের টিকার ফ্রন্টলাইনার হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছেন বিশ্বের বিভিন্নস্থানে সমুদ্রগামী পণ্যবাহী জাহাজে কর্তব্যরত মেরিনাররা।

এ বিষয়ে সিঙ্গাপুরভিত্তিক ইউনিক্স লাইন নামের একটি জাহাজ কোম্পানিতে কর্মরত ক্যাপ্টেন বলেন, আমি ১৯৮১ সালে ডেক ক্যাডেট হিসেবে কর্মজীবন শুরু করি। আমাদের অফিসার এবং অন্যান্য যাদের বয়স ৪০ বছরের কম তাদের অসুবিধা হচ্ছে। কারণ, সরকারের সুরক্ষা ওয়েব সাইটে নাবিকদের জন্য কোন কলাম নাই। যার জন্য তারা নিবন্ধন করতে পারছে না।

তিনি বলেন, সবচেয়ে পরিতাপের বিষয় আমাদের প্রতিযোগি দেশ যেমন- ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ইন্ডিয়া, ক্রোয়েশিয়া ইত্যাদি বিশ্বের কোন কোম্পানিই কোভিড টিকা ছাড়া একসেপ্ট করছে না। তাতে আমাদের নাবিকরা যেমন চাকরি হারাবে, পাশাপাশি দেশ অনেক বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা