বাণিজ্য

এক লাখ ২২ হাজার কোটি টাকা এডিপি বাস্তবায়ন

নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের ১১ মাসে ৫৮.৩৬ শতাংশ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে। যা টাকার অংকে 1 লাখ ২২ হাজার ১৩১ কোটি টাকা। এডিপিবাস্তবায়নের এ হার গত অর্থবছরের চেয়ে বেশি।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এডিপি বাস্তবায়নে বিভিন্ন বিভাগের মধ্যে এগিয়ে রয়েছে। তবে করোনা সংকটের কারণে সার্বিক এডিপি বাস্তবায়নে ধীরগতি দেখা গেছে।

চলতি অর্থবছরে মোট ২ লাখ ৯ হাজার ৭২ কোটি টাকার সংশোধিত এডিপি বাস্তবায়ন করছে সরকার। এর মধ্যে মে মাসে এডিপির বরাদ্দের ১৯ হাজার ৪০১ কোটি টাকা খরচ হয়েছে।

আইএমইডির তথ্যে দেখা গেছে, সার্বিকভাবে গত বছরের তুলনায় এডিপি বাস্তবায়ন হার কিছুটা বেশি হয়েছে। গত বছর এডিপি বাস্তবায়নের হার ছিল ৫৭ দশমিক ৩৭ শতাংশ। যা টাকার অংকে ১ লাখ ১৫ হাজার ৪২১ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরে মোট এডিপি বরাদ্দ ছিল ২ লাখ ১১ হাজার ৯৯ কোটি টাকা।

করোনা সংকটের কারণে এডিপি বাস্তবায়নে চলতি ও গত অর্থবছরে ধীরগতি দেখা গেছে। এর আগের অর্থবছরগুলোতে বাস্তবায়ন হার ছিল ৬০ শতাংশের ওপরে। করোনার সময়ে তা নেমে এসেছে ষাটের নিচে।

২০১৮-১৯ অর্থবছরে মোট বরাদ্দ ছিল ১ লাখ ৭৬ হাজার ৬২০ কোটি টাকা; এডিপি বাস্তবায়ন হার ছিল ৬৭ দশমিক ৯৭ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরে মোট এডিপি বরাদ্দ ছিল ১ লাখ ৫৭ হাজার ৫৯৪ কোটি টাকা। মে মাস পর্যন্ত বাস্তবায়ন হার ছিল ৬২ শতাংশ। ২০১৬-১৭ অর্থবছরে মোট এডিপির আকার ছিল ১ লাখ ১৯ হাজার ২৯৬ কোটি টাকা। মে মাস পর্যন্ত বাস্তবায়ন হার ছিল ৬৪ শতাংশ। গত ৫ বছরে শতাংশের হারে এডিপি বাস্তবায়ন কম থাকলেও টাকার অংকে বেশি বাস্তবায়ন হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা