বাণিজ্য

শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বগতি

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। রোববার (১৩ জুন) প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৬০০ কোটি টাকা। এতে প্রধান মূল্য সূচকে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

এর আগে গত ৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উপস্থাপনের পর গত সপ্তাহজুড়ে শেয়ারবাজারে লেনদেনে ব্যাপক তেজিভাব দেখা যায়।

এমনকি এক সপ্তাহেই দুদিন সাড়ে ১০ বছরের মধ্যে রেকর্ড লেনদেন হয়। আর সপ্তাহের পাঁচ কার্যদিবসের প্রতিদিনই দুই হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়। সেই সঙ্গে উত্থান হয় সবকটি মূল্য সূচকের। এ পরিস্থিতিতে রোববার লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান মূল্য সূচক ২০ পয়েন্ট বেড়ে যায়।

তবে অল্পসময়ের মধ্যেই একের পর এক প্রতিষ্ঠানের দরপতন হতে থাকে। এতে ঋণাত্মক হয়ে পড়ে সূচক। ১০টা ৩৫ মিনিটে ডিএসইর প্রধান সূচক ১৪ পয়েন্ট কমে যায়।

অবশ্য এরপর আবার বেশকিছু প্রতিষ্ঠানের দাম বাড়ে। এতে সূচকও ওপরের দিকে উঠে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্টে বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ৫ পয়েন্ট। তবে ডিএসই শরিয়াহ্ ১ পয়েন্ট কমেছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৩০টির। আর ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৭২০ কোটি ৭৫ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৩৬ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা