বাণিজ্য

চট্টগ্রাম বন্দর দিয়ে আসছে ভয়ঙ্কর মাদক ‘পপি বীজ’

ইব্রাহিম খলিল, চট্টগ্রাম ব্যূরো :
সরিষার নামে চট্টগ্রাম বন্দর দিয়ে আসছে মাদক তৈরীর কাচামাল পপি বীজ। গত ৩ জুন চট্টগ্রাম বন্দরে এমন একটি চালান আটকের পর দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পুরান ঢাকার ব্যবসা প্রতিষ্ঠান আজমাইন ট্রেড সেন্টারের স্বত্ত্বাধিকারী সৈয়দ রাজু আহমেদ পপি বীজের এই চালান আমদানি করেন।

এই ঘটনায় বিষয়টি নিয়ে ভাবছেন চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তা ও চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। কাস্টমস কর্মকর্তারা বলছেন, পপি বীজ মূলত ভয়ঙ্কর মাদকদ্রব্য অফিম তৈরীর কাচামাল হিসেবে ব্যবহৃত হয়।

আর ব্যবসায়ীরা বলছেন, সরিষা বীজ মূলত তেল উৎপাদনের কাচামাল হিসেবে ব্যবহার হয়। কিন্তু বাজারে সরিষার তেলের চাহিদা খুব বেশি নয়। শুধুমাত্র সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানই সরিষা বীজের প্রধান ভোক্তা। এছাড়া সরিষা বীজ সাধারণ মানুষের তেমন কোন কাজে আসে না।

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ স¤পাদক মো. মহিউদ্দিন বলেন, বাজারে সরিষা বীজের খুব বেশি চাহিদা নেই। বর্তমানে বাজারে প্রতি মণ (৩৭.৩২ কেজি) সরিষা বীজ বিক্রি হচ্ছে ২ হাজার ৩৫০ টাকায়। এক বছর আগে তা ছিল ২ হাজার টাকা। চাহিদা না থাকায় সরিষা বীজের দামও কম। এরপরও সরিষা বীজের আমদানি হতবাক করার মতো।

চট্টগ্রাম কাস্টমসের তথ্যমতে, গত ২০১৯-২০২০ অর্থবছরে চট্টগ্রাম বন্দর দিয়ে ১২ আমদানিকারক ৫ হাজার ৮৯৪ টন সরিষা বীজ আমদানি করেন। চলতি ২০২০-২০২১ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) পর্যন্ত ২৪ জন সরিষা বীজ আমদানি করেন ১৮ হাজার ৩৩২ টন। অর্থাৎ আগের অর্থ বছরের তুলনায় আমদানি বেড়েছে তিনগুণেরও বেশি।

আর এরমধ্যে সরিষা বীজের নামে মিথ্যা ঘোষণায় ঢাকার প্রতিষ্ঠান আজমাইন ট্রেড সেন্টার পপি বীজ আমদানি করায় বিষয়টি ভাবাচ্ছে কাস্টমস কর্মকর্তাদের। কর্মকর্তাদের মতে, সরিষা বীজ ঘোষণায় যেহেতু আমদানি নিষিদ্ধ পপি বীজ এসেছে, তাই অতীতে আসা চালানগুলোর মধ্যে যে পপি বীজ আসেনি, তা বলা মুশকিল। সাদৃশ্য থাকায় অনেক অসাধু আমদানিকারক সরিষা বীজ ঘোষণায় পপির বীজ নিয়ে আসেন।

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলম এ প্রসঙ্গে বলেন, সরকারি রাজস্ব সুরক্ষায় চট্টগ্রাম কাস্টমস সব সময় তৎপর রয়েছে। করোনার মধ্যেও আমরা ২৪ ঘণ্টা কাজ করছি। যেসব চালানে অনিয়ম পাওয়া যাচ্ছে, সেগুলোতে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

তিনি বলেন, কাস্টমসের অ্যাসাইকুডা সিস্টেমে চেক করে দেখা গেছে আজমাইন ট্রেড সেন্টারের নামে আগে কখনো পণ্য আমদানি হয়নি। আমদানি নথিতে তিনি যে ঠিকানা ব্যবহার করেছেন, সেটিও অস্তিত্বহীন। একইভাবে চালানটি খালাসে দায়িত্বপ্রাপ্ত সিএন্ডএফ এজেন্ট অখিল চন্দ্র মন্ডলের মালিকানাধীন হটলাইন কার্গো ইন্টারন্যাশনালেরও ঠিকানারও অস্তিত্ব পাওয়া যায়নি। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির লাইসেন্স সাময়িক বাতিল করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

এছাড়া এ ঘটনায় গত ৩ জুন বন্দর থানায় আমদানিকারক সৈয়দ রাজু আহমেদ এবং সিএন্ডএফ এজেন্টের মালিক অখিল চন্দ্র মন্ডলের বিরুদ্ধে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা তাকমিম হাসান মামলা করেন। চালানটি আমদানির মাধ্যমে কোনো অর্থপাচার হয়েছে কিনা সেটি খতিয়ে দেখছে কাস্টমসের এন্টি মানি লন্ডারিং ইউনিট।

মানি লন্ডারিংয়ে ইউনিটের দায়িত্বরত উপ-কমিশনার মো সালাউদ্দিন রিজভী বলেন, চালানটি সবে মাত্র আটক হয়েছে। আমরা শিগগিরই এটি নিয়ে কাজ শুরু করবো। মানি লন্ডারিংয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমতিক্রমে মামলা দেয়া হবে।

মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির বিষয়ে জানার জন্য আজমাইন ট্রেড সেন্টারের মালিক সৈয়দ রাজু আহমেদকে ফোন করা হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়। এছাড়া সিএন্ডএফ এজেন্ট হটলাইন কার্গো ইন্টারন্যাশনালের মালিক অখিল চন্দ্র মন্ডলের নম্বরে ফোন করা হলে ফোন রিসিভকারী বলেন, আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন।

উল্লেখ্য, এসওএল ডেল্টা নামের জাহাজযোগে গত ১৮ এপ্রিল মালয়েশিয়া থেকে সরিষা বীজ ঘোষণায় ১৫ কোটি টাকা মূল্যের দুই কনটেইনার পপি বীজ নিয়ে আসে আজমাইন ট্রেড সেন্টারের মালিক রাজু আহমেদ। এছাড়া শিপিং এজেন্ট ছিল আলভি লাইন বাংলাদেশ। অন্যদিকে চালানটি খালাসে একইদিন সিএন্ডএফ এজেন্ট বিল অব এন্ট্রি দাাখিল করে। ঘোষিত সরিষার বীজের শুল্ক বাবদ এক লাখ ৪২ হাজার ৪৯৭ টাকা পরিশোধও করে আমদানিকারক। গোপন সংবাদ থাকায় চালানটির কায়িক পরীক্ষায় দেখা যায়, ঘোষণা দেয়া ৫৪ টন সরিষা বীজের স্থলে ১২ টন পাওয়া যায় এবং বাকি ৪২ টন আমদানি নিষিদ্ধ পপি বীজ। পরে পণ্যের রাসায়নিক পরীক্ষা শেষে পপি বীজ আমদানি নিশ্চিত হয়ে চালানটি জব্দ করে কাস্টমস।

সান নিউজ/ ইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা