বাণিজ্য

বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হচ্ছে আজ। রবিবার (৬ জুন) বেলা ১১টায় সংসদের মূলতবি অধিবেশন শুরু হবে। প্রথম দিনে চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা হবে। এ ছাড়াও সোমবার (৭ জুন) সম্পূরক বাজেট পাস হবে।

জানা যায়, করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির জন্য দেশের ইতিহাসে সংক্ষিপ্ততম বাজেট অধিবেশনে সর্বোচ্চ ২০ ঘণ্টা সাধারণ আলোচনা চলতে পারে। ইতোমধ্যে করোনা সতর্কতার অংশ হিসেবে আলোচনায় অংশগ্রহণের জন্য সংসদ সদস্যদের তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।

প্রতিদিন বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত সাধারণ আলোচনা চলবে। আগামী ৩০ জুন বাজেট পাস হবে। এরপর ১ জুলাই বাজেট অধিবেশন শেষ হতে পারে।

এর আগে, গত ২ জুন বাজেট অধিবেশন শুরু হয়। গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা