বাণিজ্য

অধিবেশন শুরু ২ জুন, বাজেট উপস্থাপন ৩ জুন

নিজস্ব প্রতিনিধি: জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ২ জুন বুধবার। এদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার (১১ মে) এই অধিবেশন আহ্বান করেছেন।

আগামী অর্থবছরের বাজেট পেশ হবে অধিবেশন শুরুর পরদিন ৩ জুন বৃহস্পতিবার। এবারের প্রস্তাবিত বাজেটের আকার প্রায় ৬ লাখ কোটি টাকা হতে পারে বলে জানা গেছে।

করোনাভাইরাস মহামারির মধ্যে গত বছরের বাজেট অধিবেশনের মতো এবারও অধিবেশনটি সংক্ষিপ্ত ও স্বাস্থ্যবিধি মেনে হবে। এ বিষয়ে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া জাগো নিউজকে বলেন, আগামী ২ জুন অধিবেশন শুরু হচ্ছে। ওইদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। বাজেট পেশ হবে পরদিন ৩ জুন বৃহস্পতিবার।

জানা গেছে, ২০২১-২২ অর্থবছরের বাজেট অধিবেশনটি চলমান একাদশ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন। বর্তমান অর্থমন্ত্রীর তৃতীয় বাজেট পেশ।

বর্তমান আওয়ামী লীগ সরকারের টানা ১৩তম বাজেট। এই বাজেট সংক্রান্ত সব এমপি ও কর্মকর্তাদের করোনা টেস্ট করা হবে। এ অধিবেশনে তুলনামূলক তরুণ এমপিদের সংসদে উপস্থিত থাকার জন্য উৎসাহ দেয়া হবে।

অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রীর সংস্পর্শে যেতে লাগবে করোনার নেগেটিভ রিপোর্ট। সর্বনিম্ন সংখ্যক ব্যক্তিদের নিয়ে অধিবেশনের কার্যক্রম পরিচালনা করা হবে। সংসদ চলাকালীন দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ থাকবে। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হবে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২০-২১ অর্থবছরের বাজেটের মতো আসন্ন অর্থবছরের বাজেটেও স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দেয়া হবে। ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের বরাদ্দ বাড়ানো হচ্ছে।

চলতি অর্থবছরের বাজেটে ২৯ হাজার ২৭৪ কোটি টাকা বরাদ্দ রয়েছে, যা গত অর্থবছরের তুলনায় তিন হাজার কোটি টাকার মতো বেশি।

তবে ভ্যাকসিনসহ সার্বিক অবস্থা বিবেচনায় আগামী বাজেটে বরাদ্দ বাড়ছে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এই হিসাবে বরাদ্দের পরিমাণ দাঁড়াবে প্রায় ৩৫ হাজার কোটি টাকা।

এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের জন্য বরাদ্দ থাকবে প্রায় ২৬ হাজার কোটি টাকা, যা চলতি বাজেটে রয়েছে ২২ হাজার ৯৫৩ কোটি টাকা। স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগকে দেয়া হবে প্রায় ৯ হাজার কোটি টাকা, যা চলতি বাজেটে রয়েছে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা