বাণিজ্য

ভ্যাকসিন প্রতি ৭৭ টাকা আয় বেক্সিমকোর

নিজস্ব প্রতিবেদক : চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (২০২১ সালের জানুয়ারি-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং বাংলাদেশ এক্সপার্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো)-এর মুনাফায় বড় উন্নতি হয়েছ।

এর মধ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মুনাফা বাড়াতে বড় ভূমিকা রেখেছে করোনার ভ্যাকসিন। সরকারকে করোনার ভ্যাকসিন সরবরাহ করে প্রতিটি ভ্যাকসিন থেকে প্রতিষ্ঠানটি আয় করেছে প্রায় ৭৭ টাকা।

এর সঙ্গে মুনাফায় বড় উত্থান হয়েছে গ্রুপটির আরেক কোম্পানি বেক্সিমকোর। আগের বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা বেড়েছে ২০ গুণ। তবে বেক্সিমকোর এই মুনাফা কিসের ওপর ভিত্তি করে বেড়েছে সে সংক্রান্ত কোনো তথ্য জানানো হয়নি।

কোম্পানি দুটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে ডিএসই জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি-মার্চ এই তিন মাসে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সরকারকে ৫০ লাখ করোনার টিকা সরবরাহ করেছে। এর মাধ্যমে কোম্পানিটির আয় হয়েছে ৩৮ কোটি ৩৭ লাখ টাকা।

এ হিসেবে প্রতিটি টিকায় তাদের আয় হয়েছে ৭৬ টাকা ৭৪ পয়সা। এর ওপর ভিত্তি করেই চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩ টাকা ২৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ২ পয়সা।

চলমান হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের মুনাফায় বড় উন্নতি হওয়ায় নয় মাসের (২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় বড় অংকে বেড়েছে। ২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ এই নয় মাসে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৮ টাকা ২৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫ টাকা ৮৪ পয়সা।

মুনাফার পাশাপাশি কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্যও আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭৯ টাকা ৭৩ পয়সা, যা ২০২০ সালের মার্চ শেষে ছিল ৭৭ টাকা ৮৮ পয়সা।

অপারেটিং ক্যাশ ফ্লোর তথ্য অনুযায়ী, ২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৯ টাকা ৫ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৯ টাকা ৮৩ পয়সা।

এদিকে চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বেক্সিমকোর শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ টাকা ৩৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ১২ পয়সা। এ হিসেবে গত বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা বেড়েছে ২০ গুণ।

চলমান হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের মুনাফায় বড় উন্নতি হওয়ায় নয় মাসের (২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় বড় অংকে বেড়েছে। ২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ এই নয় মাসে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪ টাকা ৩০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৬ পয়সা।

মুনাফার পাশাপাশি কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্যও আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭৪ টাকা ৬৬ পয়সা, যা ২০২০ সালের মার্চ শেষে ছিল ৬৯ টাকা ৪৬ পয়সা।

অপারেটিং ক্যাশ ফ্লোর তথ্য অনুযায়ী, ২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১৪ টাকা ৮২ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ২২ টাকা ৩৮ পয়সা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা