বাণিজ্য

আজ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের ‘বিশেষ সেবা সপ্তাহ’

নিজস্ব প্রতিবেদক : রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ‘বিশেষ সেবা সপ্তাহ’ পালনের উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শুক্রবার (৩০ এপ্রিল) থেকে ৬ মে পর্যন্ত এই সেবা সপ্তাহ পালন করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনসাধারণের প্রত্যাশিত সেবা নিশ্চিত ও নির্বিঘ্ন রাখার লক্ষ্যে সব মন্ত্রণালয়কে বিশেষ সেবা সপ্তাহ পালনের নির্দেশ দেওয়া হয়। সরকারি দপ্তরে ‘বিশেষ সেবা সপ্তাহ’ পালনের অংশ হিসেবে মন্ত্রণালয় ও অধীন দপ্তরগুলোতে এটা পালন করা হচ্ছে। ‘বিশেষ সেবা সপ্তাহ’ পালনের জন্য মন্ত্রণালয়ের সব দপ্তর/সংস্থা নিজ নিজ সেবা নিয়ে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করবে।

বাণিজ্য মন্ত্রণালয় বাজারে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং জোরদার করেছে। এবং সব পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা চালু রাখার লক্ষ্যে সমন্বয় কার্যক্রম অব্যাহত রেখেছে।

টিসিবি ‘বিশেষ সেবা সপ্তাহ’ উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বেশি পরিমাণে জনগণের মধ্যে বিতরণের ব্যবস্থা নিয়েছে। বরাদ্দের পরিমাণ বাড়ানোসহ ট্রাকসেল বাড়াবে। কোভিড-১৯ বিস্তার রোধকরতে বিনামূল্যে মাস্ক বিতরণ এবং ট্রাকসেলে বিশেষ ব্যানার ব্যবহার করবে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ ও সরবরাহ, ন্যায্যমূল্যে কেনা-বেচা এবং দাম স্থিতিশীল রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে ঢাকা মহানগরসহ সারা দেশে সপ্তাহে সাতদিন বাজার তদারকি জোরদার করবে এবং দোকানে পণ্যের দামের তালিকা প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করবে। বাজার অভিযানে মাস্ক বিতরণ এবং করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসাধারণকে সচেতন করবে।

বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে রপ্তানিকারক প্রতিষ্ঠানের অনুকূলে রপ্তানির বিপরীতে ইস্যু করা সব সার্টিফিকেট অব অরিজিন (সিও), জিএসপি, সাপটা, সাফটা, আপটা আবেদনের তারিখের মধ্যে সেবা দেওয়ার জন্য হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। এছাড়াও রপ্তানি বিষয়ক যে কোনো পরামর্শ দেওয়ার জন্য ‘পরামর্শ ডেস্ক স্থাপন’ করা হয়েছে।

যৌথমূলধন কোম্পানি ও ফার্মের পরিদপ্তর সিংগেল প্রসেস প্রক্রিয়ায় কোম্পানি রেজিস্ট্রেশনের সেবা গ্রহীতাদের অনলাইনে আবেদন পূরণে সহায়তা করবে এবং দুই দিনের মধ্যে মর্টগেজ নিবন্ধন (অনলাইন) কাজ শেষ ও স্বয়ংক্রিয়ভাবে ইমেইল-এ সার্টিফিকেট দেবে। শেয়ার ট্রান্সফার সংক্রান্ত পেন্ডিং রিটার্ন রেকর্ডভুক্ত করণে ক্র্যাশ কর্মসূচি নেওয়া এবং দীর্ঘ দিনের পেন্ডিং রিটার্ন নিষ্পত্তি করার জন্য ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছে। ভিডিও পোর্টাল উন্মুক্ত করবে এবং ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সার্টিফাইড কপি দেবে।

বাংলাদেশ চা বোর্ড চায়ের উৎপাদন স্বাভাবিক রাখার জন্য সব চা বাগানে ভর্তুকি দামে সার বিতরণে সহায়তা দেবে এবং অনলাইনে চা রপ্তানি লাইসেন্স দেওয়া অব্যাহত রাখবে। ২০২১-২০২২ নিলাম বর্ষের নিলাম কাজ চট্টগ্রাম ও শ্রীমঙ্গলে ৩ মে থেকে শুরু হবে এবং ‘দুটি পাতা একটি কুড়ি’ এবং ‘চা সেবা’ অ্যাপস দুটির মাধ্যমে গ্রাহক পর্যায় চা তথ্য ও প্রযুক্তি বিষয়ক সেবা দেওয়া অব্যাহত রাখবে। চলতি মৌসুমে দেশে চায়ের উৎপাদন স্বাভাবিক রাখার জন্য চা বাগানের মাটি পরীক্ষা, চায়ের নমুনা পরীক্ষা এবং পেস্টিসাইড অ্যানালাইশিস করে চা উৎপাদন সংশ্লিষ্টদের উপদেশ দেওয়া অব্যাহত রাখবে। চায়ের উৎপাদন স্বাভাবিক রাখার জন্য চা বাগানে স্বাস্থবিধি মেনে চা উৎপাদন অব্যাহত রাখা হবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা