বাণিজ্য

বিকাশে রেমিট্যান্স পাঠালে ১% ক্যাশ বোনাস

সান নিউজ ডেস্ক: বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিকাশে রেমিটেন্স পাঠানো আরো স্বস্তিদায়ক করতে সরকারি ২ শতাংশ প্রণোদনার সাথে আরো ১ শতাংশ ক্যাশ বোনাস দিচ্ছে বিকাশ। চলমান করোনা পরিস্থিতিতে এবং রমজান মাস উপলক্ষে এ উদ্যোগ নেয়া হয়েছে।

বিশ্বের ৯৩টি দেশ থেকে অনলাইন বা ওয়ালেট ট্রান্সফারের মাধ্যমে ৫০টির বেশি মানি ট্রান্সফার সংস্থা হয়ে দেশের ১০ টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৫কোটি ২০ লাখ বিকাশ অ্যাকাউন্টে নিরাপদে রেমিটেন্স পাঠানোর সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। এসব সুবিধার কারণে বিকাশে ২০২০ সালে প্রায় ১১৬০ কোটি টাকা সমপরিমানের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

করোনার এই সময়ে ঘরে বসে সহজেই রেমিটেন্স গ্রহণ সহ সরকারী ২ শতাংশ প্রণোদনার পাশাপাশি বিকাশের আরো ১ শতাংশ ক্যাশ বোনাস প্রবাসী এবং তার স্বজনদের জন্য বাড়তি স্বস্তি নিয়ে এসেছে।

১০ হাজার টাকা বা এর চেয়ে বেশি যেকোন পরিমান রেমিটেন্স পাঠানোর জন্য এই অফারটি প্রযোজ্য হবে। অফারটি চলবে ৩১ মে ২০২১ পর্যন্ত।

একজন গ্রাহক অফার চলাকালীন সময়ে মাসে ২ বার করে দুই মাসে মোট ৪ বার এবং মাসে ১,২০০ টাকা করে দুই মাসে সর্বোচ্চ ২,৪০০ টাকা বোনাস উপভোগ করতে পারবেন।সরকারি প্রণোদনা ও বিকাশ বোনাস সহ একটি বিকাশ অ্যাকাউন্টে প্রতিদিন ১ লাখ ২৫ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ ৪ লাখ ৫০হাজার টাকা রেমিটেন্স হিসেবে পাঠানোর সুযোগ রয়েছে।

কোথাও না গিয়ে যেকোন সময় যেকোন স্থান থেকে অনলাইন বা ইন্টারনেট অথবা মোবাইল ওয়ালেটের মাধ্যমে ট্রান্সফার করে ব্যাংকিং চ্যানেল হয়ে মুহুর্তেই প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠানোর এই সেবাটি এরইমধ্যে প্রবাসীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি করোনার এই সময়ে তাদেরকে নিরাপদে থাকতেও সাহায্য করছে।

পাশাপাশি, দেশে প্রিয়জনেরা মহামারীর এই সময়ে অর্থ এবং সময় ব্যয় করে ব্যাংকে গিয়ে রেমিটেন্স তোলার পরিবর্তে বাড়ির কাছের এজেন্টের কাছ থেকে যেকোন সময় ক্যাশ আউট করতে পারছেন। পাশাপশি, ঘরে থেকেই বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমেই বিভিন্ন ইউটিলিটি সেবার বিল পরিশোধ, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতালের খরচ পরিশোধ, কেনাকাটা করা সহ অসংখ্য সেবা নিতে পারছেন গ্রাহক।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা