বাণিজ্য

ব্যাংকে টাকা তোলার হিড়িক

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৪ এপ্রিল থেকে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ সময় ব্যাংকও বন্ধ থাকবে। এ খবরে মঙ্গলবার (১৩ এপ্রিল) ব্যাংকগু‌লোয় টাকা তোলার হি‌ড়িক পড়েছে। টাকা উত্তোল‌নের চা‌পে গ্রাহ‌কদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন ব্যাংক কর্মকর্তারা।

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিল, দিলকুশা দৈনিক বাংলা, পল্টনসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশিরভাগ ব্যাংকের শাখায় গ্রাহকের উপচে পড়া ভিড়। ব্যাংকাররা বলছেন, সাত দিন ব‌ন্ধের খবরে আজ‌কে স্বাভাবিক দি‌নের তুলনায় গ্রাহ‌কের অনেক চাপ। তবে টাকা জমা দেওয়ার চেয়ে উত্তোলন বেশি করছেন গ্রাহকরা।

বেসরকারি খাতের এক্সিম ব্যাংকের মতিঝিল শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজহার উদ্দিন বলেন, সাত‌ দিন বন্ধ থাক‌বে তাই আজকে গ্রাহকের অনেক চাপ। টাকা উত্তোলন বে‌শি করছে। সকাল থেকেই কর্মকর্তারা গ্রাহ‌কদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ৩টা পর্যন্ত লেনদেন হবে। ব্যাংক খেলা থাক‌বে ৫টা পর্যন্ত।

স্বাস্থ্যবিধি মেনে গ্রাহক‌কে সেবা দেওয়া হচ্ছে দাবি করে বেসরকারি ব্যাংকের এ কর্মকর্তা জানান, সরকা‌রের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি পরিপালন করছি। মাস্ক ছাড়া কাউকে শাখায় ঢুকতে দেওয়া হচ্ছে না। অন্যান্য স্বাস্থ্যবিধিও মে‌নে চলা হ‌চ্ছে।

ম‌তি‌ঝিল সোনালী ব্যাংকের লোকাল অফিসের গি‌য়ে দেখা যায় গ্রাহ‌কের উপ‌চে পড়া ভিড়। দীর্ঘ লাইনে টাকা উত্তোল‌নের জন্য গ্রাহকরা দাঁড়িয়ে আছেন।

এ বিষয়ে জানতে চাইলে ম‌তি‌ঝিল সোনালী ব্যাংকের লোকাল অফিসের ক্যা‌শ কাউন্টা‌রের দা‌য়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, গ্রাহকের অনেক ভিড়, লেনদেনও বেশি হচ্ছে। স্বাভাবিক দিনের চেয়ে আজকে লেনদেন বে‌শি হবে এটাই স্বাভাবিক। কারণ সাত‌ দিন ব্যাংক বন্ধ। মানুষ প্র‌য়োজনীয় টাকা উত্তোলন করে রাখছেন।

ম‌তি‌ঝিল এক্সিম ব্যাং‌কে আসা গোলাম আহসান নামে এক গ্রাহক জানান, আগামী এক সপ্তাহ লকডাউন ঘোষণা করেছে সরকার। ব্যাংকও বন্ধ থাক‌বে। পরিস্থিতি কী হয় বোঝা মুশকিল। তাই প্রয়োজনীয় টাকা উঠা‌তে এসেছি। সাড়ে ১০টায় এসেছি এখনো লাইনে দাঁড়িয়ে আছি। কতক্ষণ লাগবে কে জানে?

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। এ সময় জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া বন্ধ থাকবে সব কিছু। এই সাত দিন বন্ধ থাকবে ব্যাংকসহ দেশের সব আর্থিক প্রতিষ্ঠান। এ অবস্থায় বন্ধের আগের দিন মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থে‌কে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকাল ৫টা পর্যন্ত।

বন্ধের আগে ভিড় সামলাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম।

তিনি জানান, ১৪ এপ্রিল থেকে ব্যাংক বন্ধের সিদ্ধান্তের ফলে মঙ্গলবার ভিড় হতে পারে। যে কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার ১টা পর্যন্ত লেনদেন ও ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার কথা ছিল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা