বাণিজ্য

আইআরএফ'র নতুন সভাপতি মওলা, সম্পাদক সুমন

নিজস্ব প্রতিবেদক : বীমা সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) ২০২১-২০২২ সালের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে বাংলা ট্রিবিউনের গোলাম মওলা ও নিউজবাংলার সাখাওয়াত হোসেন সুমন।

শনিবার (১০ এপ্রিল) অনলাইনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সদস্যদের সর্বসম্মতিতে এ কমিটি গঠন করা হয়। বিদায়ী সভাপতি রেজাউল হক কৌশিকের সভাপতিত্বে সভা সঞ্চলনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রহিম শেখ।

নতুন এ কমিটির সহ-সভাপতি আলী রিয়াজ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইব্রাহিম (দৈনিক ভোরের কাগজ), অর্থ সম্পাদক আবদুর রহমান আবির (ইন্স্যুরেন্সনিউজবিডি), সাংগঠনিক সম্পাদক রহমান আজিজ (দৈনিক ঢাকা টাইমস), দপ্তর সম্পাদক জাকির হোসেন (দৈনিক আজকালের খবর) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আখতারুজ্জামান (দৈনিক সংগ্রাম) নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, রেজাউল হক কৌশিক (দৈনিক ইত্তেফাক), রহিম শেখ (দৈনিক জনকণ্ঠ), গাযী আনোয়ারুল হক (নিউ নেশন), মরিয়ম সেজুতি (দৈনিক ভোরের কাগজ), মাসুদ মিয়া (দৈনিক আমাদের নতুন সময়), রিজাউল করিম (ইটিভি অনলাইন) এবং সালাহ উদ্দিন মাহমুদ (দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড)।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা