বাণিজ্য

দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে দ্বিতীয় বাংলাদেশ

সান নিউজ ডেস্ক : করোনার প্রভাব কাটিয়ে দক্ষিণ এশিয়ার অর্থনীতি পুনরায় ভালো করবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক। তারা বলছে, ২০২১ অর্থবছরে দক্ষিণ এশিয়ার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) গড় প্রবৃদ্ধি দাঁড়াতে পারে ৭ দশমিক ২ শতাংশ। তারপরের ২০২২ অর্থবছরে একটু কমে গড় প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৪ শতাংশ।

বুধবার (৩১ মার্চ) ‘সাউথ এশিয়ান ইকোনমিকস বাউন্স ব্যাক বাট ফেস ফ্রাজিল রিকভারি’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিশ্ব ব্যাংক।

আন্তর্জাতিক ঋণদানকারী এই প্রতিষ্ঠানটি প্রতিবেদনে বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চলতি অর্থবছরে সবচেয়ে ভালো করবে মালদ্বীপ। তারপর বাংলাদেশ। তারপরের অর্থবছরেও সবচেয়ে ভালো করবে মালদ্বীপ, তারপর ভারত এবং তৃতীয় স্থানে চলে যাবে বাংলাদেশ।

বিশ্ব ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২১ অর্থবছর (জানুয়ারি থেকে ডিসেম্বর) শেষে মালদ্বীপের প্রবৃদ্ধি হতে পারে ১৭ দশমিক ১ শতাংশ। ২০২২ অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ১১ দশমিক ৫ শতাংশ। প্রবৃদ্ধির দিক থেকে মালদ্বীপের ধারেকাছেও নেই দক্ষিণ এশিয়ার অন্য দেশ।

তাদের পূর্বাভাস অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে (জুন-জুলাই) বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ১ শতাংশ। তারপরের ২০২২-২৩ অর্থবছরে এ দেশে প্রবৃদ্ধি অর্জিত হতে পারে ৬ দশমিক ২ শতাংশ।

২০২০-২১ অর্থবছরে (এপ্রিল থেকে মার্চ) ভারতের জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ঋণাত্মক ৮ দশমিক ৫ শতাংশ। তবে তার পরের ২০২১-২২ অর্থবছরে (এপ্রিল-মার্চ) দারুণভাবে ঘুরে দাঁড়াবে দেশটি। এই অর্থবছরে তাদের প্রবৃদ্ধি হবে ১০ দশমিক ১ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে প্রবৃদ্ধি দাঁড়াবে ৫ দশমিক ৮ শতাংশ।

আফগানিস্তান ২০২১ অর্থবছরে (ডিসেম্বর থেকে ডিসেম্বর) জিডিপির প্রবৃদ্ধি করবে ১ শতাংশ এবং ২০২২ অর্থবছরে করবে ২ দশমিক ৬ শতাংশ।

শ্রীলঙ্কার ২০২১ অর্থবছরে (জানুয়ারি থেকে ডিসেম্বর) জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৪ শতাংশ এবং ২০২২ অর্থবছরে তা দাঁড়াতে পারে ২ শতাংশ।

ভুটানে ২০২১-২২ অর্থবছরে (জুলাই থেকে জুন) জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ৯ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে হতে পারে ৪ দশমিক ৫ শতাংশ।

নেপালে ২০২০-২১ অর্থবছরে (মধ্য জুলাই থেকে মধ্য জুলাই) প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ৭, ২০২১-২২ অর্থবছরে ৩ দশমিক ৯ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে হতে পারে ৫ দশমিক ১ শতাংশ।

পাকিস্তানে ২০২০-২১ অর্থবছরে (জুলাই থেকে জুন) জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ১ দশমিক ৩ শতাংশ, ২০২১-২২ অর্থবছরে ২ শতাংশ, ২০২২-২৩ অর্থবছরে ৩ দশমিক ৪ শতাংশ।

বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টিং স্কফার বলেন, ‘আমরা দক্ষিণ এশিয়ার অর্থনীতি পুনরায় ভালো করার স্পষ্ট ইঙ্গিত দেখতে পাচ্ছি। যদিও করোনা পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। রিকভারির অবস্থা এখনো ভঙ্গুর। এ ক্ষেত্রে টিকা গুরুত্বপূর্ণ। সামনের দিনগুলোতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর টিকার ওপর জোর দেয়া প্রয়োজন এবং এ ক্ষেত্রে পরিকল্পিতভাবে এগোনো উচিত।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা