বাণিজ্য

শত কোটি টাকা ঋণ পাবে এসএমই উদ্যোক্তারা

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরে সরকারের প্রণোদনা প্যাকেজের ১০০ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। বিষয়টি জানিয়েছেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে এসএমই উদ্যোক্তাদেরকে এই ঋণ দেয়া হবে।

শনিবার (২৭ মার্চ) এসএমই ফাউন্ডেশনের ১৫তম বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন।

ড. মো. মাসুদুর রহমান জানান, এসএমই ফাউন্ডেশন চলতি অর্থবছরে সরকারের প্রণোদনা প্যাকেজের ১০০ কোটি টাকা ঋণ দেবে। প্রণোদনা প্যাকেজের অবশিষ্ট ২০০ কোটি টাকা বিতরণ করা হবে আগামী অর্থবছরে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের মধ্যে সুষ্ঠুভাবে এ ঋণ বিতরণ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে নিয়মিত সমন্বয় করছে বলেও তিনি জানান।

ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের পক্ষে এসব পরিসংখ্যান তুলে ধরেন মহাব্যবস্থাপক নাজিম হাসান সাত্তার। তিনি জানান, ২০১৯-২০ অর্থবছরে পণ্য বাজারজাতকরণ, দক্ষতা উন্নয়ন এবং দেশে ও বিদেশে উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ সংক্রান্ত এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের সুবিধা পেয়েছেন ১০ হাজার ১৯৯ জন উদ্যোক্তা। এর মধ্যে নারী-উদ্যোক্তা চার হাজার ৫০৯ জন এবং পুরুষ উদ্যোক্তা পাঁচ হাজার ৬৯০ জন।

সভায় ২০১৯-২০ অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রমের ওপর পরিচালক পর্ষদের প্রতিবেদন উপস্থাপন ও গ্রহণ, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন অনুমোদন হয়। ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়।

নাজিম হাসান সাত্তার আরও জানান, ২০২০ সালে ৮ম জাতীয় এসএমই পণ্য মেলায় ৪ কোটি ৯৫ লাখ টাকার পণ্য বিক্রয় ও ৬ কোটি ৩৮ লাখ টাকার বিভিন্ন পণ্যের অর্ডার পান অংশগ্রহণকারী এসএমই উদ্যোক্তারা। এছাড়া ২০১৯-২০ অর্থবছরে দেশের ৮টি বিভাগের ২৮টি জেলায় এসএমই ফাউন্ডেশন আয়োজিত আঞ্চলিক এসএমই পণ্য মোট ৮ কোটি ৫৯ লাখ টাকার পণ্য বিক্রয় করে এবং ৭ কোটি ৩৬ লাখ টাকার বিভিন্ন পণ্যের অর্ডার পায়।

সাননিউজ/আরএম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা