বাণিজ্য

‘রিজার্ভ থেকে ঋণ নিয়ে বিনিয়োগের সিদ্ধান্ত এখনও হয়নি’

নিজস্ব প্রতিবেদক: বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ঋণ নিয়ে বেসরকারি খাতে বিনিয়োগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২৪ মার্চ) অর্থনীতি বিষয়ক ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি যতটুকু জানি, এ বিষয়ে এখন পর্যন্ত নীতিগত সিদ্ধান্ত হয়নি। হলে আপনাদের (সাংবাদিকদের) জানাব।’

এর আগে ১৬ মার্চ প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সরকারি পর্যায়ে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ড্রেজিং প্রকল্পে অর্থায়নের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়নাধীন এ প্রকল্পে সরকারি মালিকানাধীন সোনালী ব্যাংকের মাধ্যমে অর্থায়নের সিদ্ধান্ত হয়েছে।

সরকারি প্রকল্পের পাশাপাশি রিজার্ভ থেকে বেসরকারি খাতেও অর্থায়নের চিন্তাভাবনা করছে সরকার। এ ক্ষেত্রে বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দেয়ার কথা-বার্তা চলছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।

বৈঠক শেষে সাংবাদিকরা এ বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, রিজার্ভের অর্থ বেসরকারি খাতে বিনিয়োগ করতে হলে পৃথক একটি নীতিমালা লাগবে। এটি এখনও তৈরি হয়নি। ফলে বেসরকারি খাতে ঋণ দেয়ার বিষয়ে আপাতত কোনো চিন্তা ভাবনা নেই।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা