বাণিজ্য

বেড়েছে মাছ-মাংস-সবজির দাম

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মাছের বাজারে আগুন। ইলিশের দাম বেড়েছে হালিতে প্রায় হাজার টাকা। কাঁচাবাজারে বাড়তি দামে সবজি বিক্রি করছেন বিক্রেতারা। ঊর্ধ্বমুখী মাংসের বাজারও।

ইলিশের প্রজনন মৌসুম বিবেচনায় দেশের পাঁচটি অভয়াশ্রমে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা ও ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন ও বিক্রিতে রয়েছে নিষেধাজ্ঞা। তবে, রাজধানীর বাজারে এলে দেখা মিলবে রুপালি ইলিশের। বিক্রি কিছুটা কম হলে বড় আকারের প্রতি হালি ইলিশের দাম বেড়েছে ৮০০ থেকে এক হাজার টাকা।

এক মাছ বিক্রেতা বলেন, ১ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ মাছের দাম ১২শ’ টাকা কেজি। আর ১ কেজি ওজনের মাছের দাম ১১শ’ টাকা কেজি। কেজিতে ১৫০-২০০ দাম বেড়েছে।

কাঁচাবাজারে এসে দেখা গেল, দোকান ঘুরে সবজি কিনছেন গুলশানের বাসিন্দা ব্যবসায়ী রতন খান। কিন্তু ঊর্ধ্বমুখী বাজারে পরিমাণে কম কিনে হিসাব মেলাচ্ছেন তিনি।

রতন খান বলেন, ‘বাজার নিয়ন্ত্রণ করার মতো কেউ নেই। এ জন্য কাকে ধরব, কাকে বলব? আমার তো লাগবেই, আমাকে তো কিনতেই হবে। এখন কী করব, তাই কেনা পরিমাণে কমাই দিছি।'

একই অবস্থা সেগুনবাগিচার আওলাদ হোসেনের। তাদের মতোই পণ্যের ফর্দ হাতে হিসাব মেলাতে পারছেন না বাজারে আসা ভোক্তারা।

বাজারে লাগাতার বাড়ছে মুরগির দাম। বেড়েছে গরু ও খাসির মাংসের দামও।

এক মাংস বিক্রেতা বলেন, আগে প্রতি কেজি গরুর মাংসের দাম ছিল ৫০০ টাকা থেকে ৫৫০ টাকা। আর এখন ৫৫০ টাকা থেকে ৬০০ টাকা। আর খাসি হলো ৮৫০ থেকে ৯০০ টাকা কেজি।

মাস দেড়েক পর মাংসের বাজার আবার নিম্নমুখী হবে বলে জানান বিক্রেতারা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা