বাণিজ্য

পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত। চার মাস আগে উৎপাদন সংকট দেখিয়ে দীর্ঘ সময় বন্ধ রাখার পর সোমবার এ অনুমতি পেয়েছে হিলি বন্দর।

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশীদ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতের কৃষি মন্ত্রণালয় এই নিদের্শনা জারির পর সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতীয় রফতানি কারকদের মাধ্যমে এ ঘোষণা বাংলাদেশের আমদানি কারকদের হাতে এসে পৌঁছায়।

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশীদ হারুন বলেন, ভারত সরকার গেলো ১৪ সেপ্টেম্বর উৎপাদন সংকট দেখিয়ে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। তবে সে নিষেধাজ্ঞা ভারতের বাণিজ্য মন্ত্রণালয় প্রত্যাহার করে নিয়ে একটি ঘোষণা আমাদের কাছে পাঠিয়েছে।

ইতোমধ্যে পেঁয়াজ আমদানি জন্য কার্যক্রম শুরু হয়েছে। আশা করা যাচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহে দেশে ভারতীয় পেঁয়াজ আসবে। আমদানি শুরু হলে দেশের বাজার স্বাভাবিক হবে বলে জানান তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা