বাণিজ্য

বেড়েছে মাংস আমদানি, ক্ষতিগ্রস্ত দেশি ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক : দিন দিন চাহিদা বৃদ্ধি পাওয়ায় দেশে ব্যাপকভাবে গবাদি পশুর মাংস আমদানি হচ্ছে। দেশীয় বাজার থেকে তুলনামূলক দাম কম হওয়ায় অভিজাত হোটেল, রেস্তোরাঁ ও সামাজিক অনুষ্ঠানেও চাহিদা বেড়েছে আমদানি হওয়া মাংসের।

সংশ্লিষ্টদের মতে, গবাদি পশুর মাংস আমদানি হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশীয় খামারি ও গরু ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, বাজারে খামারির গরুর চাহিদা কমে গেছে।

এদিকে মাংস আমদানিকারকরা জানান, বিদেশ থেকে গবাদি পশুর মাংস আমদানি ২০১৬ সাল থেকে শুরু হয়েছে। বর্তমানে দেশে প্রায় ৪৫ জনের মতো ব্যবসায়ী মাংস আমদানি করছেন। দেশে চাহিদা থাকায় আমদানিও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, শুরুতে ৩ থেকে ৪ হাজার টন মাংস আমদানি হতো। বর্তমানে তা বেড়ে ১০ থেকে ১১ হাজার টনে দাঁড়িয়েছে। ভারত থেকেই অধিকাংশ মাংস আসে। এছাড়া অস্ট্রেলিয়া, জাপান ও কোরিয়া থেকেও সীমিত পরিমাণে আমদানি করা হয়।

মাংস আমদানিকারক শামীম আহমেদ বলেন, বর্তমান পরিস্তিতির কারণে আমদানি করা মাংস কোয়ারেন্টাইন করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিভিন্ন হোটেলে আমদানি করা মাংস বিক্রি হয়। চট্টগ্রামে আমদানি করা গবাদি পশুর মাংস মান পরীক্ষার প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একটি ল্যাব রয়েছে।

এদিকে আমদানিকারক ও প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, ভারত থেকে গরুর মাংস আমদানি হচ্ছে না, শুধু মহিষের মাংসই আমদানি হচ্ছে।

এ ব্যাপারে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিয়াজুল হক বলেন, বছরে ৯ হাজার টন মাংস আমদানি হচ্ছে। মাংস আমদানি বন্ধ করতে চাইলে আরপিও প্রদান বন্ধ করতে হবে। যারা আমদানি করছে তারা শুল্ক দিয়ে আমদানি করছে। তবে দেশীয় খামারিদের স্বার্থে আমরা মাংস আমদানি নিরুসাহিত করছি।

রাজধানীর এক গরু ব্যবসায়ী জানান, আমদানি করা মাংস গরু, মহিষ না অন্য কোনো পশুর তা নিয়ে সন্দেহ রয়েছে। এতে ক্রেতারা প্রতারিত হচ্ছেন। এসব মাংস বিভিন্ন হোটেলে কেজিপ্রতি ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি করা করছে। তবে দেশীয় গরু ও মহিষের মাংস ৬০০ টাকায় বিক্রি করতে না পারলে লোকসান গুনতে হয়।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা