বাণিজ্য

বাড়ছে স্বর্ণের দাম 

নিজস্ব প্রতিবেদক: এক সপ্তাহে দু’দফা দাম কমানোর পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ায় দেশের বাজারে দাম বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাজুস সূত্র জানায়, বিশ্ববাজারে দাম কমার প্রেক্ষিতে গত ১ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়, যা কার্যকর হয় ২ ডিসেম্বর থেকে। তবে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর পর থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে। ইতোমধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় একশ ডলার বেড়েছে। এ কারণে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ার পরিকল্পনা নেয়া হয়েছে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, নভেম্বরের শেষ দিকে এসে পতনের মধ্যে পরে স্বর্ণের দাম। এতে ২৫ নভেম্বর থেকে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ৫০৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ৭৩ হাজার ৮৩৩ টাকা। ২১ ক্যারেট ৭০ হাজার ৬৮৪, ১৮ ক্যারেট ৬১ হাজার ৯৩৬ ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫১ হাজার ৬১৩ টাকা নির্ধারণ করা হয়।

অবশ্য দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয়ার দিনই (১ ডিসেম্বর) বিশ্ববাজারে আবার বড় উত্থানের আভাস পাওয়া যায়। দাম বাড়ার প্রবণতা চলে গত সপ্তাহ জুড়ে। এতে গত সপ্তাহে বিশ্ববাজারে ২ দশমিক ৭৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৮৩৭ দশমিক ৯৫ ডলারে ওঠে।

স্বর্ণের এই দাম বাড়ার প্রবণতা চলতি সপ্তাহেও দেখা যাচ্ছে। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার প্রতি আউন্স স্বর্ণের দাম ২৬ ডলার বেড়ে ১৮৬৪ ডলারে ওঠে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ১৮৬৬ ডলারে উঠেছে।

বিশ্ববাজারে এই দাম বাড়ার প্রেক্ষিতে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুস। এ বিষয়ে যোগাযোগ করা হলে সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানান, আমরা সব সময় বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রাখার চেষ্টা করি।

এ কারণে এক সপ্তাহে (২৫ নভেম্বর ও ২ ডিসেম্বর) স্বর্ণের দাম দুবার কমানো হয়। এখন বিশ্ববাজারে স্বর্ণের যে দাম বাড়ার প্রবণতা রয়েছে, তাতে যে কোনো সময় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়তে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা