বাণিজ্য

করোনার প্রভাবে ঋনের পরিমান দাড়াবে ২৭৭ ট্রিলিয়ন

সান নিউজ ডেস্ক : করোনার আঘাতে ঋণের সুনামিতে প্লাবিত হতে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। বছর শেষে বৈশ্বিক ঋণের পরিমাণ দাঁড়াতে পারে ২৭৭ ট্রিলিয়ন ডলারে। সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ফিন্যান্স (আইআইএফ)।

বিশ্ব অর্থনীতিকে ২০২০ সালে করোনা মহামারি এতটাই বিপর্যস্ত করেছে যে, মোট বৈশ্বিক ঋণের পরিমাণ আকাশ ছুঁয়েছে। আইআইএফের গবেষণা প্রতিবেদন বলছে, করোনা মহামারির ধাক্কা সামাল দিতে সব দেশের সরকার আর কোম্পানিগুলো কোটি কোটি ডলার খরচ করছে। সেপ্টেম্বরেই বিশ্বে মোট ঋণের পরিমাণ ছিলো ২৭২ ট্রিলিয়ন ডলার। বছর শেষে তা পৌঁছাবে ২৭৭ ট্রিলিয়ন ডলারে।

প্রতিবেদন বলছে, বছরের তৃতীয় প্রান্তিকে উন্নত দেশগুলোর ঋণ মোট জিডিপি প্রবৃদ্ধির ৪৩২ শতাংশ বেড়েছে, ২০১৯ সালে বেড়েছিল মাত্র ৫০ শতাংশ। এর মধ্যে যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে বড় প্রণোদনা পরিকল্পনা নেওয়ার পর সর্বোচ্চ বেড়েছে এ দেশের ঋণ। বর্তমানে দেশটির মোট ঋণ ৮০ ট্রিলিয়ন, ২০১৯ সালে যা ছিল ৭১ ট্রিলিয়ন ডলার।

একই সময়ে ইউরোজোনের মোট ঋণ ৫৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে এ পরিমাণ ২০১৪ সালের মন্দায় হওয়া ৫৫ ট্রিলিয়ন ডলারের ঋণের চেয়ে কম। আর্থিক প্রতিষ্ঠানের গবেষণা বলছে, উন্নয়নশীল দেশগুলোর ঋণ মোট জিডিপি প্রবৃদ্ধির ২৪৮ শতাংশ বেড়েছে। এর মধ্যে আর্থিক খাতবহির্ভূত ঋণ বেড়েছে লেবানন, চীন, মালয়েশিয়া আর তুরস্কের। আইআইএফের সদস্য বিশ্বের ৪০০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ বলছে, চলতি বছর বিশ্ব অর্থনীতি ৪ দশমিক ৪ শতাংশ সংকুচিত হবে, ১৯৩০ সালের পর যা সর্বোচ্চ। ২০২১ সালে অর্থনীতি সম্প্রসারিত হবে ৫ শতাংশের ওপরে। বিশ্বব্যাংক বলছে, বিশ্ব অর্থনীতি পরিস্থিতি করোনা পূর্ববর্তী অবস্থায় সহজে ফিরবে না।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা