বাণিজ্য

শেয়ারবাজারমুখী দেশি-বিদেশি লাখো বিনিয়োগকারী

নিজস্ব প্রতিবেদক :করোনাভাইরাসে বিশ্ব অর্থনীতি রয়েছে অস্থিরতায়। সব দেশেই চলছে সব ধরনের বিনিয়োগ খরা। এ অবস্থায় কিছুটা আলো দেখাচ্ছেন শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। সংকট কাটিয়ে নতুন ধারায় ফিরতে শুরু করেছে পুঁজিবাজার। জানা গেছে, গত এক মাসে দেশের শেয়ারবাজারে নতুন করে লাখো বিনিয়োগকারী যুক্ত হয়েছেন।

শেয়ারবাজার বিশেষজ্ঞরা বলছেন, শেয়ারবাজারে দীর্ঘদিন সুশাসনের অভাবে নেতিবাচক ধারায় ছিল। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন প্রশাসন সুশাসন প্রতিষ্ঠায় মনোযোগ দেয়। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা অনেকটাই বেড়েছে। ফলে নতুন করে বাজারমুখী হচ্ছেন অনেকেই।

শেয়ারবাজার সূত্র বলছে, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পরই ঘোষণা দিয়েছিল, বাজারে খারাপ মানের কোনো কোম্পানিকে শেয়ারবাজার থেকে টাকা তুলতে অনুমতি দেবে না। ভালো ভালো কোম্পানিকে দ্রুততার সঙ্গে আইপিও অনুমোদন দেবে। তাদের অঙ্গিকার বাস্তবায়ন শুরু হয়েছে। এ কমিশন দায়িত্ব নেওয়ার পর মিথ্যা, অতিরঞ্জিত মুনাফা ও সম্পদের তথ্য দেয়ায় বেশ কয়েকটি কোম্পানির আইপিও আবেদন বাতিল করেছে।

একই সময় ভালো কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়েছে। যেমন দেশের দ্বিতীয় শীর্ষ মোবাইল অপারেটর কোম্পানি রবির আইপিও অনুমোদন দিয়েছে কমিশন। এ ছাড়া আগামী ১৭ নভেম্বর থেকে আইপিও আবেদন শুরু হবে। কমিশনের তড়িৎ কর্মকান্ড বিনিয়োগকারীদের আশাবাদী করে তুলেছে।

কমিশন সূত্রে জানা গেছে, শেয়ারবাজারকে সঠিক ধারায় ফেরাতে আরও কিছু কঠিন পদক্ষেপ নিয়েছে বর্তমান কমিশন। আর্থিক প্রতিবেদনে অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়ে সুহৃদ ইন্ডাস্ট্রিজের একাউন্টসহ সব পরিচালকের শেয়ার ও ব্যাংক একাউন্ট জব্দ করা হয়েছে। সিএনএটেক্স এবং তুংহাই নিটিংয়ের সাবেক এমডিসহ তিন পরিচালককে বিনা ঘোষণায় ১২ কোটি টাকার শেয়ার বিক্রি করায় জরিমানা করা হয়েছে ১৪ কোটি টাকা।

এবার কমিশন তাদের পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর মাধ্যমে এ ধরনের বন্ডে ব্যক্তি বিনিয়োগকারীদের বিনিয়োগ করার সুযোগ করে দিয়েছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবং বিএসইসির সাবেক চেয়ারম্যান মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, নতুন কমিশন যে কাজ করছে, তাতে মানুষের আস্থা কিছুটা ফিরছে। এটা ধরে রাখতে হবে। বাজারে যদি আগের মতো কারসাজি ফিরে আসে এবং বিচার না হলে মানুষ আবারও আস্থা হারাবে।

সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর পর্যন্ত বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব দাঁড়িয়েছে ২৩ লাখ ৮৫ হাজার ৬৫টি। যা ৩০ সেপ্টেম্বর ছিল ২২ লাখ ৮৪ হাজার ৮০২টিতে। অর্থাৎ গত এক মাসে বিও হিসাব বেড়েছে ১ লাখ ২৬৩টি। এ নতুন বিও হিসাবধারীদের মধ্যে পুরুষ ও নারী উভয় ধরনের বিনিয়োগকারীই আছেন। সেই সঙ্গে বেড়েছে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা।

কোম্পানি বিনিয়োগকারীর সংখ্যাও বেড়েছে। বর্তমানে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব আছে ১৭ লাখ ৫৫ হাজার ২১৫টি। সেপ্টেম্বর শেষে এ সংখ্যা ছিল ১৬ লাখ ৭৮ হাজার ৬১৩টি। অর্থাৎ মাসের ব্যবধানে পুরুষ বিনিয়োগকারীদের হিসাব বেড়েছে ৭৬ হাজার ৬০২টি। অপরদিকে বর্তমানে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৬ লাখ ১৬ হাজার ৩২৫টি। সেপ্টেম্বর শেষে এ সংখ্যা ছিল ৫ লাখ ৯২ হাজার ৮০৬টি। এ হিসাবে নারী বিনিয়োগকারীদের বেড়েছে ২৩ হাজার ৫১৯টি।

এদিকে কোম্পানি বিও হিসাব রয়েছে ১৩ হাজার ৫৩৫টি। সেপ্টেম্বর শেষে এ সংখ্যা ছিল ১৩ হাজার ৩৮৩টিতে। সে হিসাবে কোম্পানি বিও হিসাব বেড়েছে ১৫২টি। ব্যক্তি বিনিয়োগকারীদের তথ্য পর্যালোচনায় দেখা যায়, বর্তমানে দেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব আছে ২২ লাখ ৩৯ হাজার ৪০৩টি। যা সেপ্টেম্বর শেষে ছিল ২১ লাখ ৪৮ হাজার ৩৪৫টি।

অর্থাৎ দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ৯১ হাজার ৫৮টি। অপরদিকে বর্তমানে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে ১ লাখ ৩২ হাজার ১৩৭টি। সেপ্টেম্বর শেষে এ সংখ্যা ছিল ১ লাখ ২৩ হাজার ৭৪টিতে। অর্থাৎ প্রবাসী ও বিদেশি বিও হিসাব বেড়েছে ৯ হাজার ৬৩টি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা