বাণিজ্য

মার্কিন নির্বাচনের প্রভাব বিশ্বের তেল ও শেয়ারবাজারে

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এশিয়ায় ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৩৫ ডলারে নেমে এসেছে। পরে কিছুটা ঘুরে দাঁড়ায় পরিস্থিতি। মার্কিন নির্বাচনকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে আশা তৈরি হওয়ায় দিন শেষে কিছুটা বেড়েছে দাম। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ পরিস্থিতিতে সোমবার (২ নভেম্বর) এশিয়ার বাজারে দিন শেষে তেলের দাম ৩ শতাংশ বাড়ে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ভিত্তিক তেলের দামেও প্রথমে ব্যাপক দরপতন হয়। ৭ শতাংশ কমে ব্যারেল প্রতি দাম ৩৩ দশমিক ৬৪ ডলারে গিয়ে ঠেকে। পরে অবশ্য ৩ শতাংশ বৃদ্ধি পায় দাম। দুপুরের আগে লন্ডনের বাজারে তা কিছুটা বেড়ে মূল্য দাঁড়ায় ৩৮ ডলার।

তেলের দামের মানদণ্ড হচ্ছে ব্রেন্ট ক্রুড তেলের দাম। কিন্তু বছরের শুরুর সময়ের তুলনায় সেই তেলের দাম এখন ৪৫ শতাংশ কম। এ পরিস্থিতিতে বড় বড় তেল কোম্পানিগুলো কর্মী ছাঁটাই করছে—বিপি, শেল, কে নেই এই তালিকায়।

অন্যদিকে, দিন শেষে তেলের বাজারের ইতিবাচক প্রভাব দেখা যায় শেয়ারবাজারে। যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে ডাও জোন্স সূচক বাড়ে ১ দশমিক ৬ শতাংশ। এসঅ্যান্ডপি ৫০০ বাড়ে ১ দশমিক ২ শতাংশ, নাসডাক সূচকটি বাড়ে শূন্য দশমিক ৪ শতাংশ। ইতিবাচক ছিল ইউরোপ ও যুক্তরাজ্যের পুঁজিবাজারও। মঙ্গলবার (৩ নভেম্বর) ইতিবাচক ধারায় রয়েছে এশিয়ার পুঁজিবাজারও। জাপান, চীন, হংকং, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াসহ সব কটি বাজারেই সূচক বেড়েছে।

এদিকে গত ১৯ অক্টোবর জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর সংস্থা ওপেক ও এর সহযোগী জোটের দেশগুলোর মন্ত্রীপর্যায়ের বৈঠক হয়। বৈঠকে জ্বালানি তেলের বাজারে ভবিষ্যৎ সরবরাহ নিয়ে আলোচনা হয়। এখন পর্যন্ত ওপেক প্লাসের সিদ্ধান্ত, ডিসেম্বর পর্যন্ত দৈনিক ৭৭ লাখ ব্যারেল জ্বালানি তেল কম উত্তোলন করা হবে। জানুয়ারি থেকে কমানো হবে ৫৮ লাখ ব্যারেল। অবশ্য পরিস্থিতি বাধ্য করলে উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত থেকে তারা সরে আসতে পারে—এমন কথাও বলা হয়।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা