বাণিজ্য

রপ্তানিতে প্রণোদনার দ্বিতীয় কিস্তির ১৮৩১ কোটি টাকা ছাড়

নিজস্ব প্রতিবেদক : দেশি রপ্তানিকারকদের প্রণোদনা দেওয়ার জন্য সরকার ১৮৩১ কোটি ছাড় করেছে বাংলাদেশ ব্যাংকের কাছে। চলতি ২০২০-২১ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের প্রণোদনার জন্য দ্বিতীয় কিস্তির এই অর্থ দেওয়া হয়েছে।

এসব অর্থের মধ্যে ১২৫ কোটি টাকা দেওয়া হবে পাটখাতের জন্য। বাকি ১৭০৬ কোটি টাকা পাবেন অন্য খাতের রপ্তানিকারকরা।

কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো অর্থমন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, প্রণোদনার দ্বিতীয় কিস্তির অর্থ থেকে ১ শতাংশ বিশেষ প্রণোদনা সহায়তা তহবিল পাবেন তৈরি পোশাকখাতের রপ্তানিকারকরা।

সরকার এখনো চলতি অর্থবছরের নগদ প্রণোদনার হার ঘোষণা করেনি।

সরকার গত অর্থবছরের মতোই চলতি বছরে দেশের রপ্তানিকারকদের জন্য রপ্তানির সুযোগ-সুবিধা অপরিবর্তিত রেখেছে। কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, সম্প্রতি সরকার প্রণোদনার অর্থ বাংলাদেশ ব্যাংকের কাছে ছাড় করেছে। এই তহবিল মহাহিসাব নিয়ন্ত্রক থেকে ছাড় করে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা