ছবি: সংগৃহিত
বাণিজ্য

ব্যাংক খাতে সংকট, সামনে বড় চ্যালেঞ্জ

খোন্দকার নিয়াজ ইকবাল

বাংলাদেশের আর্থিক খাতে চলমান অস্থিরতা মোকাবিলায় সংকটে থাকা ব্যাংকগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন পর্যন্ত বিভিন্ন ব্যাংককে মোট ৭৬ হাজার কোটি টাকারও বেশি তারল্য সহায়তা দেওয়া হয়েছে। এই অর্থ সহায়তার ফলে ব্যাংকগুলো স্বল্পমেয়াদে গ্রাহকদের অর্থ উত্তোলনের চাপ সামাল দিতে এবং নিয়মিত ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে সক্ষম হলেও বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল অস্থায়ী সমাধান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের সরকারের সময় ব্যাংক খাতে ১৭ হাজার ২৫০ কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হয়েছিল। পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই সহায়তার পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় ৫১ হাজার কোটি টাকায়। এছাড়া সাম্প্রতিক সময়ে ঈদ উপলক্ষে গ্রাহকদের অতিরিক্ত অর্থ উত্তোলনের চাপ সামাল দিতে ন্যাশনাল ব্যাংককে ১ হাজার কোটি টাকা জরুরি সহায়তা দেওয়া হয়। অন্যদিকে ইসলামী ব্যাংকও পেয়েছে প্রায় ১৩ হাজার কোটি টাকার বিশেষ সহায়তা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রেপো সুবিধা, বিশেষ তারল্য সহায়তা, আন্তঃব্যাংক অর্থায়ন এবং বিভিন্ন নীতিগত ব্যবস্থার মাধ্যমে এসব অর্থ সরবরাহ করা হয়েছে। এর ফলে ব্যাংকগুলো গ্রাহকদের লেনদেন নির্বিঘ্ন রাখা এবং আন্তঃব্যাংক দায় পরিশোধে সক্ষম হয়েছে।

তবে অর্থনীতিবিদদের মতে, তারল্য সংকট মোকাবিলায় অর্থ সরবরাহ করা গেলেও ব্যাংক খাতের গভীর সমস্যাগুলো এখনও অমীমাংসিত। বিশেষ করে খেলাপি ঋণের ক্রমবর্ধমান হার, দুর্বল করপোরেট সুশাসন, অনিয়ম এবং ঝুঁকিপূর্ণ ঋণ বিতরণের সংস্কৃতি অব্যাহত থাকলে দীর্ঘমেয়াদে এই সহায়তার ইতিবাচক প্রভাব সীমিতই থাকবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরীর মতে, বর্তমানে প্রায় ২০ থেকে ২২টি ব্যাংকে মূলধনের ঘাটতি রয়েছে। তাঁর ভাষ্য, যেসব ব্যাংকের মূলধন বা তারল্য ঘাটতি রয়েছে, তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। উন্নত দেশগুলোতে এমন পরিস্থিতিতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যাংক বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশেও ব্যাংকিং খাতে কঠোর ও কার্যকর সংস্কার প্রয়োজন বলে তিনি মত দেন।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংক বলছে, শুধু তারল্য সহায়তা নয়, খেলাপি ঋণ আদায়ে কঠোর পদক্ষেপও নেওয়া হচ্ছে। পুনঃতফসিল, রাইট-অফ হওয়া ঋণ পুনরুদ্ধার, সম্পদ উদ্ধার এবং প্রয়োজন হলে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, রাইট-অফ করা ঋণের বর্তমান অবস্থা, মামলার অগ্রগতি, আদায়ের হার এবং নতুন ঋণ খেলাপিতে পরিণত হচ্ছে কি না—এসব বিষয়ে নিয়মিত নজরদারি করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকগুলোকেই পালন করতে হবে।

বিশ্লেষকদের মতে, জরুরি তারল্য সহায়তা স্বল্পমেয়াদে ব্যাংকিং খাতকে স্থিতিশীল রাখতে সহায়ক হলেও দীর্ঘমেয়াদে টেকসই সমাধানের জন্য প্রয়োজন ব্যাংক পুনর্গঠন, শক্তিশালী করপোরেট সুশাসন, কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা। এসব সংস্কার বাস্তবায়িত হলে আমানতকারী ও বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করা সহজ হবে এবং দেশের ব্যাংকিং খাত আরও স্থিতিশীল ভিত্তির ওপর দাঁড়াতে পারবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা