বাণিজ্য

সোনার দাম ভরিতে ২২১৬ টাকা কমলো

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমেছে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা। শুক্রবার (১৫ মে) সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার বিষয়টি জানিয়েছে। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ার কারণে দেশের বাজারে সমন্বয় করেছেন জুয়েলার্স সমিতির নেতারা।

সর্বশেষ ৭ মে সোনার দাম বেড়েছিল সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা। সেদিন ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় দুই লাখ ৪৪ হাজার ৭১০ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত এই দামই কার্যকর ছিল।

আজ সকালে নতুন দাম কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। বৃহস্পতিবারের চেয়ে এই দাম ভরিপ্রতি দুই হাজার ২১৫ টাকা কম।

এ ছাড়া ক্যারেটের এক ভরি সোনায় দুই হাজার ১০০ টাকা কমে হয়েছে দুই লাখ ৩১ হাজার ৪৭২ টাকা। আর ১৮ ক্যারেটের এক ভরি সোনায় এক হাজার ৮০৮ টাকা কমে এক লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় এক হাজার ৪৫৮ টাকা কমে হয়েছে এক লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত আছে। এখন ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম পাঁচ হাজার ৭৭৪ টাকা।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা