বাণিজ্য

মুন্সীগঞ্জে রমজানকে পুঁজি করে বাজার বেসামাল

নিজস্ব প্রতিবেদক

রমজানকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে আগুন লেগেছে, এতে ক্রেতারা দিশেহারা। শাকসবজি থেকে মাছ-মাংস, ফলমূল থেকে খেজুর, প্রায় সব কিছুর দামই ঊর্ধ্বমুখী রয়েছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে, শহরের প্রধান বাজার ঘুরে দেখা গেছে- কেজিতে তরমুজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। আর উচ্ছের কেজি উঠেছে ২০০ টাকায়। বাড়তি দামে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ক্রেতারা।

যেখানে, রমজানের দুদিন আগে ১৩০ থেকে ১৬০ টাকায় বিক্রি হওয়া লেবুর হালি এখন কিছুটা কমে ১০০ থেকে ১৪০ টাকায় নেমেছে। তবে সবজির বাজারে স্বস্তি নেই। সপ্তাহের ব্যবধানে ৮০ টাকা বেড়ে উচ্ছের কেজি ২০০ টাকা। শসা কমে ৬০ থেকে ৭০ টাকায় এলেও লাউ ৬০, টমেটো ৪০, গোল বেগুন ১০০, লম্বা বেগুন ৮০, গাজর ৫০, সিম ৪০, কাঁচা মরিচ ১৬০, ধনিয়া পাতা ১২০, বাঁধাকপি ও ফুলকপি ৪০ এবং আলু ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মাংসের বাজারেও চড়া দাম। গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা, খাসি ১২০০ থেকে ১৩০০, বরকি ১০০০ থেকে ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম ২০ টাকা কমে ১৭০ টাকায় এলেও সোনালি ৩০০, লাল ২৮০, কর্ক ২৭০ এবং দেশি মুরগি ৬০০ থেকে ৬৫০ টাকায় অপরিবর্তিত রয়েছে। এদিকে, ডিমের হালি ৩৮ টাকা এবং পেঁয়াজ ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও একই চিত্র। রুই ও কাতলা ৪৫০, পাঙ্গাস ২২০, তেলাপিয়া ৩০০, টেংরা ও দেশি শিং ৮০০, বড় চিংড়ি, বাইং ও শোল ১০০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ইলিশের কেজি নিচে ১৪০০ টাকা।

ফলের বাজারে দাম আরও চড়া। ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে প্রকারভেদে ফলের দাম। কেজিতে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে তরমুজ, আপেল ৩৫০ থেকে ৪০০, সাদা আঙ্গুর ৪৫০, কালো আঙ্গুর ৫০০, মালটা ৩৫০, আনার ৫০০ থেকে ৫৫০, নাশপাতি ৪০০, সাম্মাম ২০০, স্ট্রবেরি ১০০০, কাঠ লিচু ৮০০ থেকে ১০০০, কমলা ৩৫০, বাঙি ৩০০ থেকে ৫০০, ড্রাগন ফল ৪০০, কাছিমন ১১০০ থেকে ১১৫০ এবং সাইজ ভেদে কাঠাল ১০০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কলার হালি ৫০-৬০ টাকা চলছে।

খেজুরের বাজারেও উচ্চদর, আজওয়া ১২০০, মরিয়ম ৮০০, সুক্কারি ৯০০, জাম্বু ১০০০ এবং ছড়া খেজুর ৩০০ টাকা কেজি। যা সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৮০ থেকে ১৫০ টাকা।

বাজারে ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেন। স্থানীয় বিক্রেতা আওলাদ হোসেন বলেন, সরবরাহ কম থাকায় কিছু পণ্যের দাম বেড়েছে। সরবরাহ বাড়লে দাম কমবে।

ক্রেতা আরাফাত ইয়াসিন বলেন, রমজান এলে অন্যান্য দেশে দ্রব্যমূল্য কমে, কিন্তু আমাদের দেশে উল্টো বাড়ে। বর্তমান দামে বাজার করা কঠিন হয়ে পড়েছে। আমাদের আয়-তো আর বাড়েনি। নতুন সরকার এসেছে দেশে বাজার নিয়ন্ত্রণ করা দরকার তাদের।

আরেক ক্রেতা শামীমের দাবি করেন, নিয়মিত বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার কঠোর তদারকি থাকলে দাম কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। আমরা নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবী জানাচ্ছি।

শহর বাজার সমিতির সভাপতি মো. এনামুল হক বলেন, আমাদের এখানে যারা খুচরা ব্যবসায়ী তারা ঢাকা ও নারায়ণগঞ্জের থেকে পাইকারি মোকাম থেকে ক্রয় করে থাকে। মোকামেই পণ্যের দাম বেশি রয়েছে। খুচরা বিক্রেতারা পরিবহন খরচ বাদে কিছু লাভে পণ্য বিক্রি করছেন৷ আমরা নিয়মিত তদারকি করছি। তিনি আরও বলেন, মোকামগুলোতে তদারকি বাড়ানো দরকার।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসিফ আল আজাদ এ বিষয়ে বলেন, এখন কিছু পণ্যের সরবরাহ কম রয়েছে, তারজন্য দাম বেশি বাজারে। সবজিতে লেবু এখন সিজন না থাকায় দাম একটু বেশি রয়েছে। আর তরমুজ যদি পিস হিসেবে পাইকারি আনা হয়, অবশ্যই বিক্রেতাকে পিস হিসেবে বিক্রি করতে হবে।তিনি আর বলেন, আমরা শুধু রমজান নয়, সারা বছরই তদারকি করছি। আমাদের বাজার নিয়ন্ত্রনে নিয়মিত অভিযান চলবে।

রমজানের শুরুতেই বাজারের এমন অস্থিরতায় দিশেহারা সাধারণ মানুষ। প্রশাসনের কার্যকর নজরদারি ও বাজার নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ক্রেতারা।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা