সংগৃহীত ছবি
বাণিজ্য

টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী ব্যাংকের ৪০০তম শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৪০০তম শাখা হিসেবে টাঙ্গাইলের ঘাটাইল শাখা উদ্বোধন।
করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

এ সময় ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব।

স্বাগত বক্তব্য দেন, ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা এবং কল্যাণমখুী ব্যাংকিংয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস সচিব প্রফেসর ড. মোহাম্মাদ আবদুস সামাদ।

ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান।

এ সময় অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার উপিস্থিত ছিলেন।

আরও পড়ুন: সাদপন্থি শীর্ষ নেতা জিয়া বিন গ্রেফতার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক দেশের এক নম্বর ব্যাংক। এ ব্যাংককে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে নেয়া যাবে না। এ ব্যাংকের ওপর মানুষের আস্থা রয়েছে। তাই অল্প সময়ের মধ্যেই ইসলামী ব্যাংক ঘুরে দাড়িঁয়েছে এবং এগিয়ে যাচ্ছে। এ ব্যাংক আর পিছনে ফিরে তাকাবে না।

তিনি বলেন, দেশের জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ ইসলামী ব্যাংকের সাথে জড়িত। ৪০০তম শাখা উদ্বোধন এই ব্যাংকের একটি বড় অর্জন। ব্যাংক খাত নিয়ে যে সংশয় সৃষ্টি হয়েছিল তা দূর হতে শুরু করেছে। এ খাতে যে ধ্বস নেমেছিল সেখান থেকে ফিরিয়ে আনতে কাজ চলছে। গত পাঁচ মাস আগে ইসলামী ব্যাংকের যে অবস্থান ছিল তা থেকে অনেক ভাল অবস্থানে চলে এসেছে। ইতোমধে এ ব্যাংক সাত হাজার কোটি টাকার নতুন ডিপোজিট সংগ্রহ করতে সক্ষম হয়েছে। রেমিট্যান্স আহরণেও ইসলামী ব্যাংক শীর্ষস্থানে রয়েছে।

তিনি আরো বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠাকালে একটি আন্তর্জাতিক ব্যাংক ছিলো। বিদেশী বিনিয়োগকারীরা এ ব্যাংকে বিনিয়োগ করেছিলেন। আমরা চেষ্টা করছি বিদেশী বিনিয়োগকারীদেরকে পুণরায় এ ব্যাংকে ফিরিয়ে আনতে। ইসলামী ব্যাংক আবারো একটি আন্তর্জাতিক ব্যাংকে পরিণত হবে। এ ব্যাংক আরো দশগুন বড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: হিমাচলে আটকে পড়া পর্যটকদের উদ্ধার

ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্ল্যাহ আল মাসুদ তাঁর বক্তব্যে বলেন, ৪০০ শাখা, ২৬৫ উপশাখা, ২৮০০ এজেন্ট আউটলেট ও ৩০০০ এর অধিক এটিএম/সিআরএম এর মাধ্যমে দেশজুড়ে ইসলামী ব্যাংকের বিস্তৃত নেটওয়ারকই প্রমাণ করে এ ব্যাংকের জনপ্রিয়তা। এ ব্যাংকের কর্মীরা অত্যন্ত সততা ও আন্তরিকতার সাথে কাজ করছে। একই ছাদের নীচে এতো সৎ ও যোগ্যমানুষ কোথাও নেই।

তিনি আরও বলেন, দেশের ৩৪ হাজার গ্রামে পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ ̈মে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে কাজ করছে ইসলামী ব্যাংক। আমরা এই সেবা দেশের ৬৮ হাজার গ্রামেই ছড়িয়ে দিতে চাই। ইসলামী ব্যাংকের কল্যাণমুখী ব্যাংকিং সেবা গ্রহণের জন্য উপস্থিত গ্রাহকদের প্রতি আহবান জানান তিনি।

অনুষ্ঠানে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন টাঙ্গাইল সাবালিয়া আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, এইম সিটি রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ-এর অধ ̈ক্ষ মোঃ হোসনী মোবারক বাবলু , ব্যাংকের ব্রধাহ্মণ শাসন বাজার এজেন্ট আউটলেট-এর স্বত্বাধিকারী মোঃ রাসেল মিয়া এবং ব্যবসায়ী ও শিক্ষাবিদ মো. রফিকুল ইসলাম। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহী ও বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা