সংগৃহীত ছবি
বাণিজ্য

বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ 

জেলা প্রতিনিধি: ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে রোববার (৩ নভেম্বর) রাত থেকে সাগর ও নদীতে মাছ শিকারে নেমেছেন জেলেরা। এর ফলে ঝালকাঠির বাজারে বেড়েছে ইলিশসহ অন্যান্য সকল মাছের সরবরাহ।

সোমবার (৪ নভেম্বর) সকাল থেকেই এই জেলার বাজারগুলোতে ইলিশের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এ সময় ইলিশসহ অন্যান্য মাছের সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় অধিকাংশ মাছের দাম কিছুটা কমেছে।

আরও পড়ুন: বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

এদিকে, বাজারে ছোট সাইজের ইলিশ প্রতি কেজি ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাঝারি সাইজেরে ইলিশ প্রতি কেজি ইলিশ ৭০০ টাকায় বিক্রি হচ্ছে ও ১ কেজি সাইজের ইলিশ ১৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া মাঝারি সাইজের চাষের রুই প্রতি কেজি ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে, কাতল মাছ ৩৫০ টাকা, পোয়া মাছ ৩০০ টাকা, কই মাছ ২২০ টাকা, সিং মাছ ৪৫০ টাকা ও পাঙাশ বিক্রি হচ্ছে (১৮০-২০০) টাকা কেজি।

অপরদিকে বিক্রেতারা বলছেন, ইলিশ ধরার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বাজারে মাছের সরবরাহ বাড়ায় মাছ কিছুটা কম দামে বিক্রি করতে পারছেন তারা। এ কয়েকদিন পর ইলিশসহ সামুদ্রিক মাছের সরবরাহ আরও বাড়বে। তখন দাম অনেকটাই কমে আসবে। এ সময় কমে ইলিশ কিনতে পেরে খুশি ক্রেতারা।

আরও পড়ুন: টোল প্লাজায় বাইক দুর্ঘটনায় নিহত ৪

জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিগত ২২ দিন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। এ সময় এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন বাজারে মাছের সরবরাহ বেড়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা