সংগৃহীত ছবি
বাণিজ্য

ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি ক্যাম্পেইন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে পক্ষকালব্যাপী সাইবার সিকিউরিটি সচেতনতা শীর্ষক ক্যাম্পেইন শুরু হয়েছে।

আরও পড়ুন : রাষ্ট্রপতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সোমবার (২১ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, মোঃ আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের বিভিন্ন উইং ও ডিভিশন প্রধানগণ, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন জোনের প্রধান, শাখার ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন।

আরও পড়ুন : শৃঙ্খলাভঙ্গে ২৫২ এসআইকে অব্যাহতি

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, আধুনিক ফিনটেক দুনিয়ায় সাইবার সচেতনতা সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাংকিং ক্ষেত্রে গ্রাহকদের প্রযুক্তিগত সেবা প্রদানে ব্যাংকের সকল ইউনিটকে সাইবার সিকিউরিটি সচেতনতায় জোরদার ভূমিকা রাখতে হবে। তিনি গ্রাহকের পাসওয়ার্ড, ওটিপি, ই-মেইল এবং ওয়েব ব্রাউজিং এ সকল ধরনের ঝুঁকি নির্ণয় ও প্রতিরোধে সর্বোচ্চ নিরাপদ ও সুরক্ষিত সাইবার সিকিউরিটি ব্যবস্থাপনা প্রয়োগের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।

তিনি বলেন, ব্যাংক কখনো গ্রাহকের কাছে ফোন করে ওটিপি বা পাসওয়ার্ড জানতে চায় না। গ্রাহকের অ্যাকাউন্ট মেইনটেন্যান্স সহ বিভিন্ন লটারির প্রলোভন দিয়ে প্রতারক চক্র কৌশলে গ্রাহকের মোবাইলে আসা ওটিপি জেনে তাদের হিসাব থেকে অর্থ হাতিয়ে নেয়। এ ধরনের প্রতারণা থেকে গ্রাহকদের সতর্ক করতে ও তাদের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা