সংগৃহীত ছবি
বাণিজ্য

হিলিতে কমছে না পেঁয়াজের দাম

জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। গত ২ দিনের তুলনায় পেঁয়াজ আমদানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এ সময় প্রতিদিন (১০-১৫) ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে। এ সকল পেঁয়াজ নতুন শুল্ক ২০ শতাংশ দিয়েই আমদানি করা হচ্ছে। আমদানির বৃদ্ধি হলেও কমেনি পেঁয়াজের দাম। বরং কেজিপ্রতি (২-৩) টাকা দাম বৃদ্ধি পেয়েছে। এখন হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে প্রতি কেজি ভারতীয় ইন্দর জাতের পেঁয়াজ ৫ টাকা বৃদ্ধি পেয়ে ৮৭ টাকায় এবং নাসিক ৩ টাকা বৃদ্ধি পেয়ে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। এই দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন বন্দরে আসা পাইকাররা।

আরও পড়ুন: বন্ধ গার্মেন্টস-কারখানা খুললো

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে হিলির বাজার ঘুরে এই তথ্য পাওয়া যায়।

এদিকে হিলির খুচরা বাজারে দেশি পেঁয়াজ ১০৫ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। এতে দাম না কমার কারণে হতাশা প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মিনারুল ইসলাম জানায়, ২ দিন আগেই শুনলাম পেঁয়াজের দাম কমেছে। এর জন্য আজ বাজারে পেঁয়াজ কিনতে আসলাম। এসে দেখি বাজারে সব ধরনের পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। যেখানে পেঁয়াজের শুল্ক কমিয়েছে ভারত সরকার সেখানে তো পেঁয়াজের দাম অর্ধেকে আসার কথা। তবে বাজারে তার উল্টো চিত্র। প্রতিদিন যদি সকল নিত্যপণ্যের দাম এভাবে বৃদ্ধি হয় তাহলে আমরা কিভাবে চলবো।

আরও পড়ুন: মাছ-মাংসের বাজারে অস্বস্তি

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ জানায়, হিলি বন্দরে পেয়াজের দাম অনেক বেশি। কিন্তু কি কারণে বেশি তা এখনও আমরা জানি না। এ সময় আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। যদি ভারতীয় পেঁয়াজের দাম বৃদ্ধি পায় তাহলে দেশি পেঁয়াজের দামও বৃদ্ধি পাবে।

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহের ৩ দিনে ভারতীয় ৩৪ ট্রাকে প্রায় ১ হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা