সংগৃহীত ছবি
বাণিজ্য

আগস্টে মূল্যস্ফীতি কমলো

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে কমেছে মূল্যস্ফীতি। এ সময় সাধারণ সূচকে আগস্ট মাসে মূল্যস্ফীতি কমে ১০.৪৯ শতাংশ হয়েছে যা বিগত মাসে ছিল ১১.৬৬ শতাংশ।

দেশের গত ১৩ বছরের মধ্যে জুলাই মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছিল। এরপর দেশের সরকার পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে মূল্যস্ফীতিও লাফ দিয়ে কমে যোয়। এতদিন ধরে দেশের মূল্যস্ফীতির হিসাব নিয়ে প্রশ্ন তুলে আসছিলেন বিভিন্ন অর্থনীতিবিদরা।

আরও পড়ুন: রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

এদিকে বিবিএসের হিসাবে, বিগত জুলাই মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ১১.৬৬ শতাংশে। এ সময় জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯.৭২ শতাংশ। অপরদিকে খাদ্য মূল্যস্ফীতি জুলাই মাসে বেড়ে ১৪ শতাংশ ছাড়ায়। যা বিগত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ ছিলো। কিন্তু আগস্ট মাসে তা কমে ১১.৩৬ শতাংশ হয়েছে। এর পরে খাদ্য বহির্ভূত খাতে আগস্ট মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৬৪ শতাংশ হয়ে ছিলো গত মাসে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা