সংগৃহীত ছবি
বাণিজ্য

কমলো জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সকল ধরনের জ্বালানি তেলের দাম কমালেন অর্ন্তবর্তীকালীন সরকার।

শনিবার (৩১ আগস্ট) সকালে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান এই খবরটি জানায়।

আরও পড়ুন: অস্থির মোটা চালের বাজার

এই দিন সকাল ১১টার দিকে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রুপসা ৮০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের তিনি জানান, ‘শনিবার রাত ১২টা থেকে নতুনে এই দামটি কার্যকর হবে।’

জ্বালানি উপদেষ্টা বলেন, দেশে ডিজেলের দাম ১০৬.৭৫ টাকা-১.২৫ টাকা কমিয়ে ১০৫.২৫ টাকা, অকটেনের দাম ১৩১ টাকা-৬ টাকা কমিয়ে ১২৫ টাকা এবং পেট্রোলের দাম ১২৭ টাকা-৬ টাকা কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

অপরদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দেওয়া ১ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় সারাদেশে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বর্তমান বিক্রয়মূল্য লিটারপ্রতি ১০৬.৭৫ টাকা-১.২৫ টাকা কমিয়ে ডিজেল ১০৫.৫০ টাকা ও কেরোসিন ১০৫.৫০ টাকা করা হয়েছে। একই সাথে দেশে পেট্রোলের বর্তমান মূল্য ১২৭ টাকা-৬টাকা কমিয়ে ১২১ টাকা এবং অকটেনের মূল্য ১৩১ টাকা-৬টাকা কমিয়ে ১২৫ টাকা পুনঃর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন: কমলো ব্রয়লার মুরগির দাম

পুনঃর্নির্ধারিত বা সমন্বয়কৃত এই মূল্য রবিবার (১ সেপ্টেম্বর) থেকে কার্যকর বলে জানানো হয়েছে। ইতোমধ্যে এই সংক্রান্ত একটি গ্যাজেটও প্রকাশিত হয়েছে।

উচ্চ মূল্যস্ফৃীতি নিয়ন্ত্রণে বিপিসি মুনাফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের অর্ন্তবর্তীকালীন সরকার। এর ফলে সেপ্টেম্বর থেকে দেশের গ্রাহকরা কমমূল্যে বাজারে জ্বালানি তেল কিনতে পারবেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা