সংগৃহীত ছবি
বাণিজ্য

১ লাখের বেশি তোলা যাবে না

নিজস্ব প্রতিবেদক : নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। এ সিদ্ধান্ত শুধু আজ বৃহস্পতিবারের জন্য প্রযোজ্য হবে। তবে যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন গ্রাহকরা।

আরও পড়ুন : অন্তর্বর্তীকালীন সরকারের শপথ রাতে

বুধবার (৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেন।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আজ শপথ নেবে। ব্যাংক সূত্রে জানা গেছে, নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : নয় অঞ্চলে ঝড়ের আভাস

এদিকে জুলাই থেকে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর দেশজুড়ে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এই উদ্ভূত পরিস্থিতিতে ব্যাংক খাতের নিরাপত্তা নিয়ে জনমনেও আতঙ্ক কাজ করছে। এতে নগদ উত্তোলনের হার বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছে ব্যাংকগুলো। নগদ টাকা উত্তোলনকে নিরুৎসাহিত করার কথা ভাবছে ব্যাংক কর্তৃপক্ষ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা