ছবি: সংগৃহীত
বাণিজ্য

সোনার দাম কমলো

নিজস্ব প্রতিবেদক: সোনার দাম ভরিতে ৩১৩৮ টাকা কমিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা। এর আগে ছিল ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা।

আরও পড়ুন: কাতারের সঙ্গে ১০ চুক্তি-সমঝোতা সই

মঙ্গলবার (২৩ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে চল‌তি মাসের ৬, ৮ ও ১৮ তারিখ সোনার দা‌ম বা‌ড়ি‌য়ে‌ছিল বাজুস। ৬ এপ্রিল ১৭৫০ টাকা, ৮ এপ্রিল ১৭৫০ টাকা ও ১৮ এপ্রিল ২০৬৫ টাকা বাড়ানো হয়।

পরে শনিবার (২০ এপ্রিল) ৮৪০ টাকা কমানোর পরদিনই রোববার (২১ এপ্রিল) আবার ভরিতে ৬৩০ টাকা বাড়ায় বাজুস। যা ওইদিনই কার্যকর হয়।

আরও পড়ুন: আ’লীগের শান্তি সমাবেশ স্থগিত

রোববার বিকেল ৪টা পর্যন্ত সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ১৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের ৯৭ হাজার ৭০৯ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৮৬৬২ টাকায় বিক্রি হয়।

এর ৪৮ ঘণ্টা পার না হতেই ভালো মানের সোনার দাম ভরিতে ৩১৩৮ কমানোর ঘোষণা দিলো বাজুস।

সোনা ব্যবসায়ীদের সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ বিকেল ৪টা থেকেই এ দাম কার্যকর করা হবে।

আরও পড়ুন: ঢাকা ছাড়লেন কাতারের আমির

নতুন দামে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১০ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের ৯৫ হাজার ১৪৩ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম হবে ৭৬ হাজার ৫৮৬ টাকা।

সোনার দাম বাড়ানো হ‌লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২০০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ১২৮৩ টাকা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা