ইউটিউব (ছবি: সংগৃহীত)
টেকলাইফ

ইউটিউব শর্টসে নতুন সুবিধা

প্রযুক্তি ডেস্ক: মোবাইল ফোন গ্রাহকদের জন্য নতুন একটি ইন্টারফেস সুবিধা চালু করেছে ইউটিউব। অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য এই সুবিধাটি চালু করেছে ইউটিউব।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগেজেট এক প্রতিবেদনে জানায়, নতুন ইন্টারফেসে দ্রুততার সঙ্গে লাইক বাটনে প্রবেশাধিকারসহ বেশ কিছু নিয়ন্ত্রণক্ষমতা পাবেন ব্যবহারকারীরা। ফলে ইউটিউব ব্যবহার আরও সহজ এবং আনন্দদায়ক হবে।

অতীতে অ্যান্ড্রয়েড কিংবা আইওএসে ফুলস্ক্রিনে ভিডিও দেখার সময় লাইক-ডিসলাইক, শেয়ার ও প্লে-লিস্টে অ্যাড করার বাটন দেখতে হলে স্ক্রিন ছোট করা লাগতো। অর্থাৎ, ফুলস্ক্রিন থেকে বের হলে এ অপশনগুলো পাওয়া যেত। যে কারণে ব্যবহারকারীদের অনেকেই বিরক্ত হতেন। বিরক্তি থেকে মুক্তি দিতেই এবার নতুন ইন্টারফেস চালু করেছে ইউটিউব।

এনগেজেট আরও বলছে, এখন থেকে ফুলস্ক্রিনে থাকলেও বাটনগুলো পাওয়া যাবে। ব্যবহারকারীরা ফুলস্ক্রিনে ভিডিও দেখার সময় ভিডিওর ওপর চাপ দিয়ে নিচের দিকে এসব বাটন দেখতে পাবেন। শুধু তাই নয়, ভিডিও চলার সময় যেকোনও বাটনের কাজও করা যাবে। এর কারণে ভিডিও থামবে না।

এছাড়া কমেন্টের ক্ষেত্রেও ইউটিউবে এ সুবিধা পাবেন ব্যবহারকারীরা। কমেন্ট পড়তে হলে ভিডিওর ওপর চাপ দিয়ে কমেন্ট বাটনে ক্লিক করলে পাশেই কমেন্ট অপশন আসবে। সেখান থেকে ভিডিও দেখার পাশাপাশি কমেন্টও পড়তে পারবেন ব্যবহারকারীরা।

আরও পড়ুন: কাঁচের মতো স্বচ্ছ ফোন আনবে নোকিয়া

গুগলের মুখপাত্র অ্যালিসন টোহ বলেন, সোমবার (৩১ জানুয়ারি) থেকে ইউটিউবের নতুন ইন্টারফেস পাওয়া শুরু করেছেন অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা