ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার সিদ্দিক-ই-রব্বানী এর নেতৃত্বে কাজ করছে বাইবিট
টেকলাইফ

সহজে স্বাস্থ্যসেবা পেতে কাজ করছে বাইবিট

নিজস্ব প্রতিবেদক: বাইবিট একটি নন-শেয়ার হোল্ডিং কোম্পানি। দেশীয় প্রযুক্তিতে বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট কম খরচে জনসাধারণের কাছে পৌঁছানোর মাধ্যমে স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করাই এর উদ্দেশ্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের স্থাপনকালীন চেয়ারম্যান ও বর্তমান অনারারি অধ্যাপক খন্দকার সিদ্দিক-ই-রব্বানী এর নেতৃত্বের একদল গবেষক এবং প্রকৌশলী এখানে কর্মরত আছেন।

মানুষের জীবনে প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্র যেমন ব্যথা উপশমকারী যন্ত্র ইলেকট্রো হেল্থ, হাত-পা ঘামা নিরোধকারী যন্ত্র, পেডোগ্রাফ সহ হাসপাতালের বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট স্বল্পমূল্যে এখানে তৈরি ও বাজারজাত হয়।

করোনাকালীন সময়ে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া, হাসপাতালে রোগীদের ম্যানেজমেন্টের জন্য নেগেটিভ প্রেশার ক্যানোপি-সহ বেশ কিছু প্রযুক্তিগত উদ্ভাবনে বাইবিট সফল ভূমিকা রেখেছে। বাইবিট কোনো যন্ত্রের পেটেন্ট না করে উদ্ভাবনকে মানুষের কাছে নেবার পথকে উন্মুক্ত রেখেছে।

বাইবিট একদিকে যেমন উদ্ভাবনকে মানুষের কাছে পৌঁছানোর জন্য বাজারজাত করছে, অন্যদিকে দেশের জীবনমুখী গবেষণাতে উৎসাহ তৈরি করতে পেরেছে বলে আমরা মনে করি।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা